ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

শুক্রবার গুলশান মসজিদে ফারাজ করিম চৌধুরী’র আকদ

প্রতিবেদক
News Desk
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২:৫৫ পূর্বাহ্ণ

Link Copied!

জে. জাহেদ, নিজস্ব প্রতিবেদক:

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শুরুর কয়েকদিন পরেই অবশেষে সত্যি হতে চলেছে অনলাইন প্লাটফর্মের জনপ্রিয় ব্যক্তিত্ব চট্টগ্রামের ফারাজ করিম চৌধুরী’র বিয়ে।

অবশেষে জানা গেছে, আগামী ২৩ ফেব্রুয়ারী (রোজ শুক্রবার) গুলশান-১ সংলগ্ন মহাখালীর মসজিদ-এ গাউসুল আজমে ইসলামি রীতিনীতি ও শরীয়াহ্ মোতাবেক সাদামাটাভাবে আকদ অনুষ্ঠিত হবে।

যদিও আরবি শব্দ আকদ মানে বন্ধন। এটি সম্পন্ন হলেই বিবাহবন্ধন ধর্মীয় স্বীকৃতি লাভ করে থাকে।
আকদে ফারাজ করিম চৌধুরী’র পরিবারের সদস্যরা ছাড়াও বিশিষ্ট আলেমগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

তথ্য বলছে, ১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করা ফারাজ করিম চৌধুরী’র পিতা এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি টানা ৫ বারের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যিনি আধুনিক রাউজানের জনক হিসেবে খ্যাত।

তাঁরই পুত্র ফারাজ ছোটবেলা থেকেই মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে দেশের তরুণ প্রজম্মকে জাগিয়ে তোলেন। তাঁকে ঘিরে দেশবাসীর কৌতুহলের শেষ নেই।

ইতোপূর্বে বিয়ে প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বিভিন্ন মিডিয়ায় ঘোষণা দিয়েছিলেন, সাদামাটাভাবে মসজিদে শরীয়াহ্ ভিত্তিক আকদের মাধ্যমে বিয়ের ইসলামী কার্যক্রম সম্পন্ন করবেন।

সেই সাথে সকল শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষের জন্য আগামী ১ মার্চ (শুক্রবার) চট্টগ্রামের রাউজানের গহিরাস্থ বাড়ীতে বিয়ে উপলক্ষে সাধারণের জন্য মেজবান আয়োজন করার কথা রয়েছে।

আরও পড়ুন

ইসরাইলের সবচেয়ে বড় বিমানবন্দরে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের নেতৃত্বে মারুফ–গনি

পরকিয়া প্রেমের টানে বিধবা দুই সন্তানের জননীকে নিয়ে এলেন যুবক

জর্ডানে স্থাপিত মার্কিন রাডার ধ্বংস করেছে ইরান

ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল

কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎কুবি শিক্ষককে অপহরণের ঘটনায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে মামলা

জরুরি সতর্কতা জারি করেছে আরব আমিরাত

শান্তিগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়ায় সেন্ট্রাল কেয়ার হাসপাতালকে ঘিরে মিথ্যা প্রচারণার অভিযোগ, এমডির প্রতিবাদ

ফেইক আইডির অপপ্রচার নিয়ে প্রতিবাদ, তদন্তের দাবি