ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

ডেনমার্কে আবারও পো ড়া নো হলো কোরআন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৫ জুলাই ২০২৩, ১১:২০ পূর্বাহ্ণ

Link Copied!

ছবি : রয়টার্স

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দেশটির রাজধানী কোপেনহেগেনে এ ঘটনা ঘটায় উগ্রপন্থী মুসলিমবিরোধী একটি গ্রুপ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ডেনমার্কের কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় একদল বিক্ষোভকারী। দ্বিতীয়বারের মতো ইরাকি দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আরও অবনতির ঝুঁকি তৈরি করেছে।

এর আগে, গত শুক্রবার কোপেনহেগেনে ‘ড্যানিশ প্যাট্রিওটস’ নামের উগ্রপন্থী ওই গোষ্ঠী পবিত্র কোরআনের সঙ্গে ইরাকের পতাকায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে গোষ্ঠীটি। ভিডিওতে দেখা যায়, পুলিশি পাহারায় ইরাকি পতাকা ও পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দিচ্ছে ড্যানিশ প্যাট্রিওটসের সদস্যরা।

গত মাসে সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়েছিলেন ইরাকি-বংশোদ্ভূত সুইডিশ শরণার্থী সালওয়ান মোমিকা নামের এক ব্যক্তি। সুইডেন এবং ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

এ সময় মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থের অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

সূত্র : রয়টার্স

আরও পড়ুন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা