ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ফুঁসছে তুরস্ক

প্রতিবেদক
News Desk
৩০ জুন ২০২৩, ৪:০৬ পূর্বাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে একটি বিক্ষোভে কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় ফুঁসছে তুরস্ক। এ ঘটনার কড়া সমালোচনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এটাকে সুইডেনের ন্যাটোতে যোগদানের ক্ষেত্রে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। কারণ, এমনিতেই দেশটির ন্যাটো সদস্যপদের আবেদন তুরস্কের অনুমোদনের জন্য আটকে ছিল।

সুইডেনের আদালতের অনুমতির পর রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে গতকাল বুধবার (২৮ জুন) প্রায় ২০০ মানুষের সামনে এক বিক্ষোভে কোরআন শরিফ পোড়ানো হলো।

বার্তা সংস্থা এএফপি বলছে, ইরাক থেকে আসা অভিবাসী সলমন মোমিকা মসজিদের সামনে দাঁড়িয়ে কোরআন পোড়ান। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাশে দাঁড়িয়ে ছিলেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, গতকালই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজকে বলেন, সুইডেন কিছু অগ্রগতি করলেও যথেষ্ট নয়।

ন্যাটোর কর্মকর্তারা বলছেন, আগামী সপ্তাহে দুই দেশের শীর্ষ কূটনীতিকেরা ব্রাসেলসে বৈঠক করবেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বুধবার এক টুইট বার্তায় বলেন, ‘পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে সুইডেনে আমাদের পবিত্র গ্রন্থের বিরুদ্ধে যে ঘৃণ্য প্রতিবাদ করা হলো, তার নিন্দা জানাই। ’ তিনি আরো বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতার নামে ইসলামবিরোধী বিক্ষোভের অনুমতি দেওয়া অগ্রহণযোগ্য। ’

এর আগেও সুইডেনে কোরআন অবমাননার ঘটনা ঘটেছিল। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তখন জানিয়ে দিয়েছিলেন, তিনি এ ঘটনা বরদাস্ত করবেন না। তুরস্ক কোনোভাবেই সুইডেনকে ন্যাটোর সদস্য হওয়াকে সমর্থন করবে না।

এরপর অনেক আলাপ-আলোচনা হলেও এরদোয়ান টলেননি। সব সদস্য দেশ মেনে না নিলে কোনো নতুন দেশ ন্যাটোর সদস্য হতে পারে না।  ফলে একা তুরস্ক বিরোধিতা করলেই সুইডেনের আর ন্যাটোর সদস্য হওয়া হবে না। এ ঘটনার পর তাদের সেই সম্ভাবনা আর থাকে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎

শান্তিগঞ্জে মরহুম কুরবান আলী মাস্টার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণী  ‎