ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

ঈদের দিন সুইডেনে কোরআন পোড়ানো ইরাকি যুবককে আটক করলো পুলিশ

প্রতিবেদক
News Desk
৩০ জুন ২০২৩, ৩:৫৮ পূর্বাহ্ণ

Link Copied!

অনলাইন ডেস্ক :

ঈদুল আজহার দিনে সুইডেনের স্টকহোম মসজিদের সামনে কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় ইরাকি যুবককে আটক করেছে পুলিশ। নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে উসকানির অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই ইরাকি যুবকের নাম সালওয়ান মোমিকা (৩৭)।

তিনি কয়েক বছর আগে ইরাক থেকে সুইডেনে অভিবাসিত হন। বাক্‌স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতেই তিনি এমনটি করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটা গণতান্ত্রিক অধিকার। এখন যদি কেউ বলে এটা করা যাবে না, তাহলে তা গণতন্ত্রের জন্য হুমকি।

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, মোমিকার বিক্ষোভ আইনগত দিক থেকে বৈধ, কিন্তু উপযুক্ত নয়। এখানে পুলিশের অনুমতি দেওয়া বা না দেওয়ারও কিছু নেই।

বৃহস্পতিবার ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যে প্রায় বেশ কয়েকজন মুসলমান আরবিতে কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদ জানাচ্ছিলেন। হ্যান্ডমাইকে মোমিকা তাঁদের জবাবও দিয়েছেন। তবে তাঁদের মধ্য পুলিশের ব্যারিকেড ছিল।

সুইডিশ কর্তৃপক্ষ বলেছে, কোরাআন পোড়ানোয় আইনশৃঙ্খলার ব্যাঘাত ঘটেনি, তবে মসজিদের খুব কাছে কোরআন পোড়ানোয় মোমিকাকে আটক করা হয়েছে। তাপপ্রবাহের মধ্যে আগুন জ্বালানোর অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্যও তদন্ত করা হচ্ছে।

স্টকহোমের নোয়া ওমরান (৩২) নামের এক শিল্পী এ ঘটনাকে ‘পাগলামি’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘এটি গণতন্ত্র ও স্বাধীনতার নামে ঘৃণা ছড়ানো। গণতন্ত্র এমনটি নয়। ’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মোমিকার এই কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘ইসলামবিদ্বেষী এমন কাজ কখনোই মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে মেনে নেওয়া যায় না। ’

আরও পড়ুন

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ

শান্তিগঞ্জে পিএফজি এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎ ‎