Logo মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

হাওর বাঁচাও আন্দোলনের জরুরি সভা অনুষ্ঠিত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সঈদ

মোঃ আবু সঈদ (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:
স্টাফ রিপোর্টারঃ হাওরের ফসল রক্ষা বাঁধের কার্যক্রম তদারকি, সাংগঠনিক কার্যক্রম জোরদার ও চলমান বিভিন্ন বিষয় নিয়ে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় ও সুনামগঞ্জ জেলা কমিটির যৌথ আয়োজনে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয় সুনামকণ্ঠ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি সুখেন্দু সেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়। সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, অর্থ সম্পাদক আরতি তালুকদার কলি, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি কবি ইয়াকুব বখত বাহলুল, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. আলীনুর মিয়া, অর্থ সম্পাদক মো. জিয়া উদ্দিন, সদস্য মো. হাবিবুল্লাহ আছকির তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সদস্য সিরাজুল ইসলাম শ্যামল ও শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. আবু সঈদ। সভায় ২০২৬-২০২৭ অর্থবছরে হাওর রক্ষা বাঁধের প্রাক্কলন তৈরির আগে বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ বাঁধ পরিদর্শন, উপজেলা কমিটিগুলোকে সক্রিয় করা ও মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া সংগঠন থেকে অন্য হাওরবিষয়ক সংগঠনে যুক্ত হওয়া সদস্যদের শূন্যপদ ঘোষণা, নতুন সদস্য অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি সংশোধন, পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়া, চলমান মামলা এবং বিগত সময়ের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো. আবু সঈদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। সাধারণ সম্পাদকের পদ শূন্য থাকায় সংগঠনের কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. আনোয়ারুল হক, কার্যকরী সদস্য শওকত আলী, মোঃ ইছমাইল মিয়া, জেলা কমিটির সহ-সভাপতি মানব চৌধুরী, সদস্য আব্দুর রাজ্জাক, মো. মুজিবুর রহমান মজুমদার, জালাল উদ্দিন নাসিম ও আদিল আরমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিষয়:

সাংবাদিকরাই জাতির জাগ্রত বিবেক — রুহিয়া উপজেলা প্রেসক্লাবে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন
১

সাংবাদিকরাই জাতির জাগ্রত বিবেক — রুহিয়া উপজেলা প্রেসক্লাবে জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: প্রথম ধাপে তিন ইউনিয়ন ​
২

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: প্রথম ধাপে তিন ইউনিয়ন ​

চকরিয়ায় ফ্যামিলি কার্ড ঘিরে তৎপরতা, দেশব্যাপী তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
৩

চকরিয়ায় ফ্যামিলি কার্ড ঘিরে তৎপরতা, দেশব্যাপী তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বঙ্গভবনকে উপ-নির্বাচনের প্রচারে ব্যবহার করা হচ্ছে— জাগপার মুখপাত্র রাশেদ প্রধান
৪

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বঙ্গভবনকে উপ-নির্বাচনের প্রচারে ব্যবহার করা হচ্ছে— জাগপার মুখপাত্র রাশেদ প্রধান

চুয়েটে তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করা ভিসিকে রুমে রেখেই তালা দিলো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
৫

চুয়েটে তালা ভেঙ্গে কার্যালয়ে প্রবেশ করা ভিসিকে রুমে রেখেই তালা দিলো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

তালা ভেঙে প্রশাসনিক ভবনে চুয়েটের নতুন ভিসি
৬

তালা ভেঙে প্রশাসনিক ভবনে চুয়েটের নতুন ভিসি

হাওর বাঁচাও আন্দোলনের জরুরি সভা অনুষ্ঠিত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সঈদ
৭

হাওর বাঁচাও আন্দোলনের জরুরি সভা অনুষ্ঠিত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সঈদ

ইসলামপুরে আলাই বিলে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
৮

ইসলামপুরে আলাই বিলে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে থানা ঘেরাও ও বিক্ষোভ
৯

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে থানা ঘেরাও ও বিক্ষোভ

রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র নিন্দা বাংলাদেশের
১০

রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র নিন্দা বাংলাদেশের

এলাকার খবর

সম্পর্কিত