Logo বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জয়ের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:


মাদকবিরোধী সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে কক্সবাজারে সাংবাদিক জয়ের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত সাংবাদিক জয় বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার শহরের সীকুইন মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবার ও সংশ্লিষ্টদের অভিযোগ, আতিক নামের এক যুবকের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সাংবাদিক জয়ের ওপর হামলা চালান।

পরিবারের দাবি, ইয়াবাবিরোধী সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করেই জয়ের ওপর হামলার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, গত দুই দিন ধরে সাংবাদিক জয়কে তার দেওয়া একটি স্ট্যাটাস মুছে ফেলার জন্য চাপ দিয়ে আসছিলেন আতিক নামের ওই যুবক। কিন্তু জয় স্ট্যাটাসটি মুছে না ফেলায় মঙ্গলবার রাতে তাকে অফিস থেকে ডেকে নিয়ে সীকুইন মার্কেটের সামনে হামলা করা হয় বলে অভিযোগ পরিবারের।

হামলায় সাংবাদিক জয় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সাংবাদিক জয় বলেন, “মাদকবিরোধী সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে গত দুই-তিন দিন ধরে আতিক আমাকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। একপর্যায়ে তিনি মুঠোফোনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ বৈঠকের কথা বলে আতিক আমাকে শহরের সীকুইন মার্কেটের সামনে ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়। এ সময় আতিক আমার চোখে থাকা চশমা আছাড় দিয়ে ভেঙে ফেলেন এবং হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ক্ষতিগ্রস্ত করেন।

আতিকের সঙ্গে আরও কয়েকজন যুবক ছিলেন, যাদের আমি চিনতে পারিনি। তারাও আমাকে সজোরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকেন। একপর্যায়ে আমার কয়েকজন সহকর্মী ঘটনাস্থলে গিয়ে আমাকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আমি চিকিৎসা গ্রহণ করি। ইতিমধ্যে এঘটনায় নিজের নিরপত্তা ও বিচার চেয়ে কক্সবাজার সদর মডেল থানায় আমি একটি এজাহার দায়ের করেছি।”

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও তার সহকর্মীরা।

এদিকে, সাংবাদিক জয় এর উপর হামলার ঘটনায় কক্সবাজার গ্র্যাজুয়েট প্রেস ক্লাব লিখিত প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। 

মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলার অভিযোগ ওঠায় স্থানীয় সাংবাদিকদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সাংবাদিক জয় স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও জাতীয় দৈনিক চিত্র'র কক্সবাজার জেলা প্রতিনিধি।

বিষয়:

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘নুরে মুজাসসাম কনফারেন্স ও সীরাত অলিম্পিয়াড’

বোয়ালখালী উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

বোয়ালখালী উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

এ জে খাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ খাঁন সবুজের অর্থায়নে চাল বিতরণ

এ জে খাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ খাঁন সবুজের অর্থায়নে চাল বিতরণ

সংসদে মাদারীপুর কলেজের বাস সেবার দাবী তুললেন এমপি জাহান্দার আলী জাহান

সংসদে মাদারীপুর কলেজের বাস সেবার দাবী তুললেন এমপি জাহান্দার আলী জাহান

পেকুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ; হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

পেকুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ; হাসপাতালে বৃদ্ধের মৃত্যু

যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলল চীন

যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলল চীন

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত
১০

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

এলাকার খবর

সম্পর্কিত