স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে মসজিদে হামলার ঘটনায় নাহিদ হাসান (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। হামলাকারীদের হাত থেকে বাঁচতে মসজিদের পাশের শফিকুল ইসলামের বাড়িতে আশ্রয় নিয়েও রক্ষা পাননি তিনি। অভিযোগ উঠেছে, সেখানেও প্রবেশ করে তাঁকে মারধর করা হয়।
গুরুতর আহত নাহিদ হাসানকে প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া (বড়বাড়ী) এলাকার বাসিন্দা নাহিদ হাসানের বাবা সাইফুর রহমানের সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের আগে মসজিদে সুন্নাত নামাজ আদায়কালীন সময়ে এ ঘটনার সূত্রপাত হয়।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে জুবেল আহমদ (৪০), জাহিন আহমদ (২৭) ও আফজাল (৩০), পিতা-রেজাউল করিম এর নাম উল্লেখ করা হয়েছে। তাঁছাড়া,শেবিরের ছেলে লাহিন (২৮)সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাঁদের বাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান।
এদিকে, খবর পেয়ে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা এসআই (দ্বিতীয় কর্মকর্ত) রাকিবুল ইসলাম বলেন, “বীরগাঁওয়ের ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। আহত যুবকের নাম নাহিদ। তিনি বর্তমানে সিলেটে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অডিও সংবাদ
শুনতে প্লে করুন
ছবি:

পবিত্র সীরাতুন্নবী(সা:) উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল...
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশিষ্ট শিক্ষানুরাগী ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম কুরবান আলী মাস্টারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে...