Logo শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা

মাজহারুল ইসলাম বাদল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

ইউটিউব দেখে পুরাতন বা পোড়া মবিল ব্যবহার করে ব্যতিক্রমী চুলা তৈরি করেছেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রামনাথ হাটের পল্লী চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক, আলহাজ্ব ইব্রাহিম জামান। স্থানীয় একটি ওয়ার্কশপে তৈরি করা এ চুলায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাড়ি ও মেশিনের পুরাতন মবিল। নতুন ধরনের এই চুলা দেখতে স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে ।

জানা গেছে, রামনাথ হাটের একটি ওয়ার্কশপে প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে চুলাটি তৈরি করা হয়েছে। এতে একটি ব্লোয়ার ফ্যানের মাধ্যমে বাতাসের চাপ দিয়ে পুরাতন মবিল জ্বালানো হয়। ইব্রাহিম জামানের দাবি, এক লিটার পুরাতন মবিল দিয়ে প্রায় দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত চুলা জ্বালানো সম্ভব।

ইব্রাহিম জামান বলেন, “ইউটিউবে দেখেছি পুরাতন মবিল দিয়ে চুলা জ্বালানো হচ্ছে। বিষয়টি দেখে আমারও এমন একটি চুলা তৈরির ইচ্ছা হয়। পরে রামনাথ হাটের একটি ওয়ার্কশপে চুলাটি তৈরি করি। এটি তৈরি করতে আমার প্রায় ৩ হাজার ৫০০ টাকা খরচ হয়েছে। ”তিনি আরও বলেন, “বর্তমানে বাজারে এক মণ খড়ির দাম প্রায় ২০০ থেকে ৩০০ টাকা। সেখানে পুরাতন মবিল ব্যবহার করে তুলনামূলক কম খরচে রান্না করা সম্ভব বলে মনে হচ্ছে। তাই সাধারণ মানুষের মধ্যেও এ ধরনের চুলা নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে।”gv

জানা যায়, এ ধরনের চুলায় পুরাতন মবিল নির্দিষ্ট পদ্ধতিতে সরবরাহ করে ব্লোয়ারের বাতাসের সাহায্যে দহন করা হয়। তবে পুরাতন মবিল পোড়ানোর সময় ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস তৈরি হতে পারে। তাই এ ধরনের চুলা ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত বায়ু চলাচল, নিরাপদ নির্মাণ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

রামনাথ হাটে তৈরি এই ব্যতিক্রমী মবিলের চুলাটি দেখতে প্রতিদিনই স্থানীয় মানুষের কৌতূহল বাড়ছে। অনেকেই বলছেন, নিরাপদভাবে ব্যবহার করা সম্ভব হলে ফেলে দেওয়া পুরাতন মবিলকে বিকল্প জ্বালানি হিসেবে কাজে লাগানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।

বিষয়:

নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ, সন্ধান চায় পরিবার

নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ, সন্ধান চায় পরিবার

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদমন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদমন্ত্রী

ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা

ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা

শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি রানা আচার্য্য, সম্পাদক ফয়জুল

শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি রানা আচার্য্য, সম্পাদক ফয়জুল

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

এনআইডি সংশোধনে যেসব কাগজ লাগবে

এনআইডি সংশোধনে যেসব কাগজ লাগবে

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলে

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলে

খাবারের মান দেখতে ডাইনিংয়ে শিক্ষার্থীদের সঙ্গে খেলেন ইবি কোষাধ্যক্ষ

খাবারের মান দেখতে ডাইনিংয়ে শিক্ষার্থীদের সঙ্গে খেলেন ইবি কোষাধ্যক্ষ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন

নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ বিহার থেকে কাঠ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্বার আটক -১
১০

নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ বিহার থেকে কাঠ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্বার আটক -১

এলাকার খবর

সম্পর্কিত