Logo সোমবার, ৩১ আগস্ট ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ

পেকুয়ায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার  (কক্সবাজার) :
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:


কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় পেকুয়া উপজেলা প্রশাসন এবং চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”।


চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফারুক চৌধুরী,পেকুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মেহেদী হাসান, বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. খালেকুজ্জামান,পেকুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ ঘোষ,টইটং বিট কর্মকর্তা মো. মুতালিব আল মুমিন, বারবাকিয়া বিট কর্মকর্তা পিয়াস হায়াত এবং পহরচাঁদা-শিলখালী বিট কর্মকর্তা মো. সারোয়ার হোসেন সাঈদীসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে তারা ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ অভিযানে এগিয়ে আসার আহ্বান জানান।


এ সময় পরিবেশ সুরক্ষায় সর্বসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয় এবং জাতীয় পর্যায়ে চলমান বৃক্ষরোপণ অভিযানের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় পর্যায়ে এ মেলার গুরুত্ব তুলে ধরা হয়।


আলোচনা সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন।


উল্লেখ্য, তিন দিনব্যাপী চলমান এই মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের জন্য বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারার এক বিশাল সমাহার ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

বিষয়:

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগ নেতা আলমগীর চৌধূরী আটক

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগ নেতা আলমগীর চৌধূরী আটক

পেকুয়ায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

পেকুয়ায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট করলেন আইনজীবী শিশির মনির

৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট করলেন আইনজীবী শিশির মনির

জাতীয় সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু

জাতীয় সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী সাবেক শিবির সভাপতি দেলোয়ার হোসেন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী সাবেক শিবির সভাপতি দেলোয়ার হোসেন

সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে মাদারীপুরে হিলফুল ফুজুলের রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে মাদারীপুরে হিলফুল ফুজুলের রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সংসদমুখী পদযাত্রা সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান

সংসদমুখী পদযাত্রা সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান

মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ
১০

৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ

এলাকার খবর

সম্পর্কিত