Logo বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি

​দীর্ঘ প্রতীক্ষার অবসান: উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা ২০ জেলায় স্বস্তির নিঃশ্বাস ​

রোকনুজ্জামান সবুজ (জেলা প্রতিনিধি,জামালপুর)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

​দীর্ঘ প্রতীক্ষার অবসান: উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা ২০ জেলায় স্বস্তির নিঃশ্বাস ​ ছবি:
​দীর্ঘ প্রতীক্ষার অবসান: উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা ২০ জেলায় স্বস্তির নিঃশ্বাস ​ ছবি:

দীর্ঘ ৮ মাসের গ্যাস সংকট ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ উৎপাদনে ফিরেছে দেশের অন্যতম সর্ববৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা লিমিটেড(জেএফসিএল)

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত কেপিআই-১ মানসম্পন্ন এই কারখানাটি পুনরায় চালু হওয়ায় স্থানীয় কৃষক, শ্রমিক এবং ডিলারদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ও স্বস্তি

​কারখানা সূত্র জানাযায়,১৯৯১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডিাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন এই কারখানাটির নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনার জন্য দৈনিক ৪২ থেকে ৪৩ এমএমসিএফ গ্যাসের প্রয়োজন হয়। চলতি বছরের ১৭ফেব্রুয়ারি অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি এবং তীব্র গ্যাস সংকটের কারণে কর্তৃপক্ষ এর উৎপাদন পুরোপুরি বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়

​পরবর্তীতে গত ২০ সেপ্টেম্বর তিতাস গ্যাস কর্তৃপক্ষ কারখানায় পুনরায় গ্যাস সংযোগ প্রদান করে। সংযোগ পাওয়ার পর কারখানার প্রকৌশলী ও টেকনিশিয়ানরা দিনরাত পরিশ্রম করে যান্ত্রিক ত্রুটি মেরামত ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করেন। সফল ট্রায়াল শেষে মঙ্গলবার (৬অক্টোবর) রাত ৩টা সময় থেকে কারখানাটি পুরোদমে ইউরিয়া সার উৎপাদনে প্রবেশ করে। তবে বর্তমানে গ্যাসের কাঙ্ক্ষিত চাপ কিছুটা কম থাকায় দৈনিক উৎপাদন ১হাজার২০০ মেট্রিক টনে নেমে এসেছে

​যমুনা সার কারখানার বিভাগীয় প্রধান (উৎপাদন) ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ ৮ মাস পর সব বাধা কাটিয়ে মঙ্গলবার শেষ রাতে আমরা কাঙ্ক্ষিত ইউরিয়া উৎপাদনে যেতে পেরেছি। কারখানার সার্বিক পরিস্থিতি এখন স্থিতিশীল। আশা করছি খুব দ্রুতই দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ২০টিরও বেশি জেলার ডিলারদের মাধ্যমে কৃষকদের হাতে গুণগত মানের সার পৌঁছে দেওয়া সম্ভব হবে

​উল্লেখ্য,কারখানাটিতে উৎপাদন বন্ধ থাকায় জামালপুরসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলের প্রায় আড়াই হাজার ডিলার ও সাধারণ কৃষকেরা মারাত্মক সার সংকটের আশঙ্কায় ছিলেন। কারখানাটি পুনরায় উৎপাদনে ফেরায় আসন্ন কৃষি মৌসুমে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ঠরা

বিষয়:

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন
১

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ
২

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ

দুর্নীতির দায়ে দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
৩

দুর্নীতির দায়ে দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
৪

চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শেখপাড়াতেই আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে ইবি শিক্ষার্থীরা
৫

শেখপাড়াতেই আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে ইবি শিক্ষার্থীরা

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
৬

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
৭

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক আলী আহমেদ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতি অভিযোগ
৮

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক আলী আহমেদ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতি অভিযোগ

কুবির  বিজয় ২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন
৯

কুবির  বিজয় ২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

​দীর্ঘ প্রতীক্ষার অবসান: উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা ২০ জেলায় স্বস্তির নিঃশ্বাস ​
১০

​দীর্ঘ প্রতীক্ষার অবসান: উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা ২০ জেলায় স্বস্তির নিঃশ্বাস ​

এলাকার খবর

সম্পর্কিত