Logo শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়ালি অংশগ্রহনে কৃষক কার্ড বিতরণ

মাজহারুল ইসলাম বাদল
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: কৃষিসেবা ও সরকারি সহায়তা আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফেনীর ফুলগাজী থেকে ভার্চুয়ালি অংশগ্রহণের মাধ্যমে  ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ ২০২৬’ কার্যক্রমের উদ্বোধন ও কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে  রুহিয়া সালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানে  ভার্চুয়ালি যুক্ত হয়ে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সারাদেশের সঙ্গে একযোগে রুহিয়াতেও আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ১ শত ৫৯ জন কৃষকের মাঝে বিতরণের উদ্বোধন করেন। প্রতিটি কৃষক কার্ডধারীর ব্যাংক হিসাবে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তার অর্থ সরাসরি পাঠানো হয়। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকের নিজস্ব ব্যাংক হিসাবে সরকারি সহায়তার অর্থ পৌঁছে দেওয়ার এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন উপকার ভোগী  কৃষকরা। এ সময় 

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  আলাউদ্দিন। তিনি কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেন এবং কৃষিসেবা গ্রহণ ও সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এছাড়াও বক্তব্য রাখেন  , রুহিয়া থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ শামীমা নাজনীন, ঠাকুরগাঁও সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিহার রঞ্জন রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সঙ্গী সরকার শান্তা এবং উপসহকারী কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. শামীমা আক্তার।

বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ, সেচ, কৃষিঋণ, কৃষিযন্ত্র, আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্যসহ এক কৃষক কার্ড থেকে দশটি সেবা পাওয়া যাবে। বক্তারা আরও বলেন  কৃষিসেবা আরও সহজে পাওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি সরাসরি ব্যাংক হিসাবে সহায়তার অর্থ পৌঁছে দেওয়ার ফলে সরকারি সহযোগিতা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি সাংগঠনিক  সম্পাদক ও সেনুয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, রুহিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন,  সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, ৪নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিপুলসংখ্যক কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।

উপকারভোগী কৃষকরা জানান, সরাসরি ব্যাংক হিসাবে সহায়তার অর্থ পাওয়ায় সরকারি সহযোগিতা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হয়েছে। একই সঙ্গে কৃষক কার্ডের মাধ্যমে ভবিষ্যতে প্রয়োজনীয় কৃষিসেবা দ্রুত পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বিষয়:

আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ
১

আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ

কক্সবাজারে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২৬’ ঘিরে উৎসবমুখর আয়োজন
২

কক্সবাজারে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২৬’ ঘিরে উৎসবমুখর আয়োজন

ঠাকুরগাঁওয়ে বিসিডিএস-এর উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারনা অনুষ্টিত হয়েছে
৩

ঠাকুরগাঁওয়ে বিসিডিএস-এর উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারনা অনুষ্টিত হয়েছে

উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা
৪

উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা

দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য
৫

দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য

জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা
৬

জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
৭

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
৮

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাইবার হামলা থেকে নিরাপদ থাকার ৫ উপায়
৯

সাইবার হামলা থেকে নিরাপদ থাকার ৫ উপায়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি আরব
১০

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি আরব

এলাকার খবর

সম্পর্কিত