এপেক্স বাংলাদেশের জেলা-৩ এর অন্যতম ক্লাব এপেক্স ক্লাব অব বার আউলিয়ার নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম আগ্রাবাদের একটি মিলনায়তনে এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার ১০ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। উক্ত এজিএমে সদস্যদের ভোটে ২০২৭ বর্ষের সভাপতি হিসেবে এপেক্সিয়ান আফজাল হোসাইন ফারাবী ও এপেক্সিয়ান শহিদুল ইসলাম সুমন সাধারন সম্পাদক এন্ড ডিনার নোটিশ এডিটর নির্বাচিত হয়। পরে নির্বাচন কমিশন এবং নির্বাচিত সভাপতি ও সেক্রেটারির পরামর্শে এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার ২০২৭ বর্ষের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার অতীত সভাপতি এপেক্সিয়ান শেখ মহিউদ্দিন আলমগীর এবং অপর দুই সদস্য ছিলেন এপেক্সিয়ান মোঃ মাসুদ ও এপেক্সিয়ান আবু তাহের বেলাল।
উক্ত ক্লাবের ১০ম এজিএমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এম বেলাল হোসেন, লাইফ গভর্নর এপে. ডা. জবিউল, জেলা-৩ এর গভর্নর এপে. গোলাম কবির, ন্যাশনাল অফিশিয়াল এপে. হাবিবুর রহমান, পিডিজি এপে. এটিএম ইমরান, পিডিজি এপে. জাকির হোসেন সহ বিভিন্ন ক্লাব থেকে আগত আরও অনেক এপেক্সিয়ানবৃন্দ। অনুষ্ঠানে ২০২৬ বর্ষের ক্লাব কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন এবং রিপোর্টের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে ভোটিংয়ের মাধ্যমে রিপোর্ট পাস করা হয়।
এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার ২০২৭ সালের ক্লাব পরিচালনা পর্ষদের অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি এপে. ডা. শহীদুল ইসলাম, জুনিয়র সহ-সভাপতি এপে. শাহজাহান সেলিম, সদ্য অতীত সভাপতি এপে. রবিউল হাসান তানজিম, কোষাধ্যক্ষ এপে. রবিউল ইসলাম রবিন, সার্ভিস ডিরেক্টর এপে. চৌধুরী খালিদ বিন সরওয়ার, মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর
এপে. জিয়া উদ্দিন, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. শহিদুল্লাহ, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. নেওয়াজ শরীফ আরমান ও সার্জেন্ট অ্যাট আর্মস এপে. মাইনুল ইসলাম রাফসান।