Logo বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গ্রেপ্তার ৫ উজানটিয়ায় আগাম টমেটো চাষে সাফল্য.পেকুয়ার চাহিদা মিটিয়ে যাবে চট্টগ্রামে উজানটিয়ায় আগাম টমেটো চাষে সাফল্য.পেকুয়ার চাহিদা মিটিয়ে যাবে চট্টগ্রামে আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, গ্রেপ্তার ৫ উজানটিয়ায় আগাম টমেটো চাষে সাফল্য.পেকুয়ার চাহিদা মিটিয়ে যাবে চট্টগ্রামে উজানটিয়ায় আগাম টমেটো চাষে সাফল্য.পেকুয়ার চাহিদা মিটিয়ে যাবে চট্টগ্রামে আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি

নিউজ ডেস্ক :
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সহদপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো: ইয়াছিন আরাফাত (সম্রাট) নাসীরুদ্দীন পাটওয়ারীকে এ আইনি নোটিশ পাঠান।

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে এ নোটিশ দেয়া হয়। নোটিশ পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে নোটিশে।

নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি ঢাকার একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে উদ্দেশ করে আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই বক্তব্যের একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘এই যে সন্ত্রাসী গোষ্ঠী আছে... জায়গায় এ্যানি চৌধুরীর ফোনকল যায় না, যে আমারে টাকা পাঠায়।’

আইনি নোটিশে বলা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর দেয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত ৩০ অক্টোবর বিভিন্ন গণমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি প্রচারিত হয়।

এতে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে।

নোটিশে আরো উল্লেখ করা হয়, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার সম্পর্কে এ ধরনের বক্তব্য দেয়া ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় বর্ণিত মানহানির অপরাধের পর্যায়ে পড়ে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

বিষয়:

মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত
১

মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত

চকরিয়ার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের স্কুল দল গঠন সম্পন্ন
২

চকরিয়ার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের স্কুল দল গঠন সম্পন্ন

চকরিয়ায় নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠক পণ্ড, ৯ নেতাকর্মী গ্রেপ্তার
৩

চকরিয়ায় নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠক পণ্ড, ৯ নেতাকর্মী গ্রেপ্তার

বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী
৪

বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
৫

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

যত্রতত্র পার্কিং ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান
৬

যত্রতত্র পার্কিং ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন হাফিজুর
৭

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন হাফিজুর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি
৮

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ, ১৫ দিনের মধ্যে ক্ষমা চাওয়ার দাবি

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইতিহাস গড়লেন অন্তত সাত মুসলিম আইনপ্রণেতা
৯

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইতিহাস গড়লেন অন্তত সাত মুসলিম আইনপ্রণেতা

এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার সভাপতি আফজাল হোসাইন ফারাবী ও সাধারন সম্পাদক শহীদুল ইসলাম সুমন নির্বাচিত
১০

এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার সভাপতি আফজাল হোসাইন ফারাবী ও সাধারন সম্পাদক শহীদুল ইসলাম সুমন নির্বাচিত

এলাকার খবর

সম্পর্কিত