Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

বিয়ের জন্য ঋণ দরকার, পাবেন যেভাবে

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, আয়-রোজগারও সন্তোষজনক। তবু শুধু টাকার অভাবে থমকে আছে বিয়ের সিদ্ধান্ত—এমন বাস্তবতায় পড়েন অনেক মধ্যবিত্ত তরুণ-তরুণী। পরিবার থেকেও আর্থিক সহযোগিতা পাওয়া সম্ভব হয় না অনেক সময়। এ পরিস্থিতিতে সমাধান হিসেবে এগিয়ে এসেছে দেশের কয়েকটি ব্যাংক, যারা দিচ্ছে ‘ম্যারেজ লোন’ বা বিবাহ ঋণ।

বর্তমানে বিভিন্ন ব্যাংক থেকে বিয়ের উদ্দেশ্যে ২৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাচ্ছে। মাসিক কিস্তিতে ১ থেকে ৫ বছরের মধ্যে এই ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়।

এনসিসি ব্যাংক, উত্তরা ব্যাংক, সীমান্ত ব্যাংক, ইউসিবি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংক সরাসরি বিবাহ ঋণ দিচ্ছে। পাশাপাশি অনেক ব্যাংকে ‘পার্সোনাল লোন’ ক্যাটাগরির মধ্যেই বিয়ের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঋণের পরিমাণ নির্ধারিত হয় আবেদনকারীর মাসিক আয়, চাকরির ধরন ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। নিয়মিত আয় করেন এমন চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা জমির মালিকদের এ ঋণ পেতে সুবিধা হয়।

কোথায় কত ঋণ

এনসিসি ব্যাংক: সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত। চাকরিজীবী হলে মাসিক আয় কমপক্ষে ৩০ হাজার টাকা, অন্য পেশায় হলে ৪০ হাজার টাকা হতে হবে।

উত্তরা ব্যাংক: ২৫ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ, পরিশোধের সময় ১ থেকে ৩ বছর।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: ২ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। বয়সসীমা ২১ থেকে ৬৫ বছর।

ইউসিবি: চিকিৎসক, চাকরিজীবী, ব্যবসায়ী ও জমির মালিকদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেয়।

প্রয়োজনীয় কাগজপত্র

ঋণের জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি, চাকরির পরিচয়পত্র ও নিয়োগপত্র, সর্বশেষ কয়েক মাসের বেতন স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, টিআইএন সনদ এবং ক্ষেত্রবিশেষে এনওসি। কিছু ব্যাংকে বিয়ের কার্ড, চিকিৎসা কাগজ বা ভ্রমণের প্রমাণপত্রও চাওয়া হতে পারে।

এই ঋণ সুবিধা অনেক তরুণ-তরুণীকে বিয়ের সিদ্ধান্ত নিতে বাস্তবভাবে সহায়তা করছে, বিশেষ করে যারা আর্থিকভাবে চাপে থাকেন।

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত