Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

পাসপোর্টের মেয়াদ শেষ? জেনে নিন কীভাবে করবেন রিনিউ

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

বিদেশে চাকরি, পড়াশোনা, ভ্রমণ কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করছেন, অথচ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা খুব শিগগিরই শেষ হতে চলেছে? এমন পরিস্থিতিতে অনেকেই বিভ্রান্ত হন—কী করবেন, কোথায় যাবেন, কী লাগবে—এসব না জানার কারণে পড়ে যান অপ্রয়োজনীয় ঝামেলায়।

সাধারণত পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার অন্তত ৬ মাস আগে রিনিউয়ের জন্য আবেদন করাই সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। যদিও এটি বাধ্যতামূলক নয়, চাইলে মেয়াদ শেষ হওয়ার এক মাস আগে বা এমনকি মেয়াদ শেষে কয়েক দিনের মধ্যেও রিনিউ করা যায়।

কীভাবে করবেন পাসপোর্ট রিনিউ?

বর্তমানে সারা দেশে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হওয়ায় আর এমআরপি (Machine Readable Passport) নবায়ন করা যাচ্ছে না। এমআরপি থাকলে আপনাকে নতুন করে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হবে।

আপনি নিজেই অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন www.epassport.gov.bd ওয়েবসাইটে গিয়ে। তবে আবেদনের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে:

জাতীয় পরিচয়পত্রের (NID) তথ্য যেন পাসপোর্টের তথ্যের সঙ্গে মিল থাকে।

“কেন আপনি পাসপোর্টের জন্য আবেদন করছেন” এই প্রশ্নে ‘মেয়াদ ফুরিয়ে গেছে’—এই অপশনটি বেছে নিতে হবে।

পুরোনো পাসপোর্টের ইস্যু তারিখ ও মেয়াদ শেষ হওয়ার তারিখ সঠিকভাবে লিখতে হবে।

আবেদন জমা দেওয়ার পর পুরো আবেদনপত্রটি A4 সাইজ কাগজে দু’পৃষ্ঠায় প্রিন্ট করে নিতে হবে। এরপর নির্ধারিত ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

পাসপোর্ট রিনিউয়ের জন্য যেসব কাগজপত্র লাগবে:

১. অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট কপি
২. জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের কপি
৩. মানি অর্ডার/ব্যাংক ড্রাফট/চালান রশিদ
৪. আগের পাসপোর্ট ও ডাটা পেজের ফটোকপি
৫. সরকারি চাকরিজীবীদের জন্য G.O বা NOC
৬. হারানো পাসপোর্টের ক্ষেত্রে জিডির মূল কপি

রিনিউ ফি কত লাগবে?

২০২৩ সালের তথ্য অনুযায়ী, পাসপোর্ট রিনিউয়ের খরচ নতুন পাসপোর্টের মতোই। নিচে ফি দেওয়া হলো:

 ৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট:

৪৮ পৃষ্ঠা: ৪,০২৫ টাকা

৬৪ পৃষ্ঠা: ৬,৩২৫ টাকা

 ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট:

৪৮ পৃষ্ঠা: ৫,৭৫০ টাকা

৬৪ পৃষ্ঠা: ৮,০৫০ টাকা

অতিরিক্ত টিপস:

আবেদন করার সময় সব তথ্য সতর্কভাবে যাচাই করুন

পাসপোর্ট রিনিউর জন্য কোনো দালালের শরণাপন্ন না হওয়াই ভালো

প্রয়োজনে নিকটস্থ পাসপোর্ট অফিস থেকে সরাসরি সহায়তা নিতে পারেন

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত