Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

দলীয় রাজনৈতিক পর্ষদের পূর্বানুমতি ছাড়াই কক্সবাজার সফর করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতাকে শোকজ করেছে দলটি। তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক নোটিশে এ পাঁচ নেতাকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট ‘জুলাই অভ্যুত্থান-এর প্রথম বার্ষিকী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এক দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় নেতা ব্যক্তিগত সফরে কক্সবাজারে যান। অথচ এই সফরের বিষয়ে রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো তথ্য বা ব্যাখ্যা দেওয়া হয়নি।”

নোটিশে আরও বলা হয়, এই সিদ্ধান্তের পেছনে কী কারণ রয়েছে, তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে আপনাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হচ্ছে।

জানা গেছে, ঢাকায় ‘জুলাই ঘোষণাপত্র’ উপলক্ষে আয়োজিত লাখো জনতার সমাবেশে অংশ না নিয়ে ওই পাঁচ নেতা হঠাৎ করেই কক্সবাজার সফরে যান। এতে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও গুঞ্জনের সৃষ্টি হয়।

এদিকে, কক্সবাজারে অবস্থানকালে এক সাবেক বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে ওই নেতাদের গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়ে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

যে পাঁচজনকে শোকজ করা হয়েছে তারা হলেন—দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহ। সফরকালে সারজিস আলমের সঙ্গেও তার স্ত্রী উপস্থিত ছিলেন।

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত