Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

শহীদ মিনারে সমাবেশ ঘিরে দুই ধরনের প্রস্তুতি এনসিপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

জুলাই ঘোষণাপত্রের দাবিতে রোববারবিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে ঢাকাসহ সারা দেশের নেতা-কর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে। সমাবেশ ঘিরে দুই ধরনের প্রস্তুতি রেখেছে দলটির হাইকমান্ড।

এরমধ্যে সরকার ঘোষণাপত্র না দিলে তারা নিজেরাই ঘোষণাপত্র দেবে। আর সরকারের পক্ষ থেকে আজ-কালের মধ্যে দিয়ে দিলে সমাবেশ থেকেই প্রতিক্রিয়া জানানো হবে। এদিন ফ্যাসিস্ট পতনের এক দফা কর্মসূচি দিবসও উদযাপন করা করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

এনসিপি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সমাবেশকে বাস্তবায়নের জন্য ব্যাপক প্রচার চালাচ্ছেন নেতা-কর্মীরা। শুরুতে শুধু ঢাকার জনশক্তির অংশগ্রহণের কথা থাকলেও দেশ গড়তে জুলাই পদযাত্রার স্পিরিটকে ধরে রাখতে সারা দেশের নেতাকর্মীদেরও সম্পৃক্ত করা হচ্ছে।

বিভিন্ন মহল থেকে দাবির পরিপ্রেক্ষিতে আগস্ট মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে এ ঘোষণা ৫ আগস্টের আগেই দেওয়ার দাবিতে গত কয়েকদিন রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল আহত জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সংগঠন।

এরই মধ্যে গত ৩১ জুলাই তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপির কাছে জুলাই ঘোষণাপত্রের ২৬ দফা খসড়া পাঠিয়েছে সরকার। ইতোমধ্যে দলগুলো তাদের সংশোধিত মতামত সরকারকে পাঠিয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম জানিয়েছেন ৫ আগস্টের মধ্যে আসছে কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র।

গত ২৯ জুন সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, এক মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে ৩ আগস্ট কেন্দ্রীয় মিনার থেকে নিজেই ঘোষণা দেবেন।

সে অনুযায়ী গত এক মাস তারা নিজেদের রূপরেখা তৈরি করে রেখেছেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন। তিনি বলেন, ঘোষণাপত্রের খসড়া আমরাও প্রস্তুত রেখেছি। আজকালের মধ্যে সরকার ঘোষণা না দিলে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পাঠ করবেন। অবশ্য এরই মধ্যে যেহেতু দুই উপদেষ্টা বলেছেন, সরকার ঘোষণাপত্র দেবে। সে বিষয়টিও আমাদের মাথায় আছে। দিয়ে দিলে আমরা এর বিভিন্ন দিক নিয়ে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবো। শহীদ মিনার থেকেই নির্ধারণ হবে পরবর্তী কর্মপন্থা।

জাবেদ রাসিন আরও জানান, সমাবেশে স্বৈরাচার হঁটানোর এক দফা দিবস উদযাপন করা হবে। আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা দেবেন নাহিদ ইসলাম।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত