Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

গোপালগঞ্জে আমরা আবারও যাব: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে দলটির পূর্বঘোষিত কর্মসূচিতে তাঁরা কোনো যুদ্ধ বা সংঘাতের আহ্বান নিয়ে যাননি। তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও গোপালগঞ্জের প্রতিটি উপজেলা ও গ্রামে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব মন্তব্য করেন তিনি। এর আগের দিন, বুধবার এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষে চারজন নিহত হন। সংঘর্ষে দলটির নেতাকর্মীদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ হয় বলে দাবি করেন নাহিদ ইসলাম।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করেছি। বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মতো গোপালগঞ্জও আমাদের প্রতিশ্রুতির আওতায়। সেখানে রাজনৈতিক বৈষম্যের বিরোধিতা করছি।

তিনি আরও বলেন, আমরা গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে চাই। আওয়ামী লীগ যুগের পর যুগ এই অঞ্চলের মানুষের জীবন বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি অবিচার করেছে।

নাহিদ ইসলাম দাবি করেন, আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি। আমাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। কিন্তু মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে, ঠিক যেমনটা জুলাই গণঅভ্যুত্থানেও হয়েছিল।

তিনি অভিযোগ করে বলেন, \প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজরা সক্রিয়। ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে গোপালগঞ্জে এনে সংঘর্ষে লাগানো হয়েছে।”

নাহিদ ইসলাম বলেন, আমরা গোপালগঞ্জে পদযাত্রা করিনি, বরং নিরাপত্তা বাহিনীর নির্দেশনা অনুযায়ী একটি পথসভা করেছি। নানা বাধা সত্ত্বেও আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছি। পরে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।

তিনি দাবি করেন, আমরা চারজনের মৃত্যুর খবর পেয়েছি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে আমরা বিশ্বাস করি না এবং তার প্রতিবাদ করি। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা সময়মতো ব্যবস্থা নিলে এই রক্তপাত এড়ানো যেত।
 
পোস্টের এক পর্যায়ে তিনি লেখেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে কর্মসূচি করব। শহীদের রক্তের শপথ নিয়ে বলছি, মুজিববাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না।

তিনি আরও বলেন, মকসুদপুর ও কোটালীপাড়ায় আমাদের শহীদদের কবর রয়েছে। এই ভূমি আমরা মুজিববাদীদের হাতে তুলে দেব না। বাংলাদেশ কারও পৈতৃক সম্পত্তি নয়—এটা জনগণের।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত