ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির পৃথক অভিযানে ৬ বার্মিজ গরু ও ৭৫০ কেজি ইউরিয়া সার জব্দ শহীদ শিল্পী আব্দুল্লাহ আল তাহির দুর্যোগে থেমে থাকেননি, বন্যার্ত মানুষের পাশে মানবিক শওকত হোসেন ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মহেশখালীতে দূূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে জেলা জামায়াতের আমীর বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে তরুণদের প্রস্তুত থাকতে হব-শিবির জেলা সেক্রেটারী শান্তিগঞ্জে তালামীযের কমিটি গঠন,সভাপতি  কাজী রাসেল,সম্পাদক মামুন ‎ ঔষধি গ্রাম’ গড়ার প্রত্যয়ে ফটিকছড়িতে শাহ্ এমদাদীয়ার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণঅভ্যুত্থান: নাহিদ

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, গোলাম রসুল ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার পর গোলাম রসুল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন একটি পোস্ট দেন। বিষয়টি পুলিশের নজরে এলে তদন্ত শুরু করা হয়। তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন,এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে তাকে বাগেরহাট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬