ঢাকা ০৪:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী মাদারীপুরে স্ত্রীর পরকীয়ার জেরে কীটনাশক পানে যুবকের মৃত্যু বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার আয়োজন নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির কর্মশালা মানবিক শওকত হোসেনের উদ্যোগে বাঁশখালীর বন্যাদুর্গত ১৫ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রজ্ঞাপনে পদ নেই সনদে সাল পরিবর্তন:ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে তোলপাড়

জামালপুরে মৎস্য খামারিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পোনামাছ বিতরন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি,পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আয় বৃদ্ধির লক্ষ্যে জামালপুরের খামারিদের মৎস্য চাষ প্রশিক্ষণ ও বিনামূল্যে মাছের পোনা বিতরণ করেছে ব্র্যাক।

শনিবার(১৩জুন) দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের (দাবি)উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।প্রশিক্ষণ শেষে জামালপুর রিজিওনের ২৬টি শাখার সদস্যদের মধ্যে ১১টি বিতরণ কেন্দ্রের মাধ্যমে ৮০ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খামারিদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের আধুনিক ও লাভজনক মৎস্য চাষের বিভিন্ন দিক সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।

এ সময় পুকুর প্রস্তুুতি,খাদ্য ব্যবস্থাপনা,রোগ বালাই প্রতিরোধ, ব্র্যাক তেলাপিয়া-২ জাতের বৈশিষ্ট্য, সঠিক আহরণ পদ্ধতি এবং বাজারজাতকরণ বিষয়ক প্রশিক্ষণ দেওয়াহয়। খামারিদের মাঝে মাছের পোনা বিতরন অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্র্যাকের জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম, ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার (দাবি) সিমসন হালদার,সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) এ.এস.এম মাহবুবুল আলম, মিজানুর রহমান এ.কে.এম শামসুল আলম, হাফিজুর রহমান ও রাবেয়া খাতুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামালপুরে মৎস্য খামারিদের প্রশিক্ষণ ও বিনামূল্যে পোনামাছ বিতরন

আপডেট সময় : ০৯:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬