Logo শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা

হিটু শেখের মৃত্যুদণ্ডে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

ডেস্ক রিপোর্টঃ
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের মধ্য দিয়ে আলোচিত এ মামলায় উচ্চ আদালতের সিদ্ধান্তের বিস্তারিত কারণও সামনে এসেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।

এর আগে গত ৩১ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে আসামির ডেথ রেফারেন্স গ্রহণ, আপিল খারিজ এবং জেল আপিল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন আদালত।

হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত শিশু আছিয়ার মা। তিনি ও পরিবারের সদস্যরা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

মামলার নথি ও সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত বছরের মার্চের শুরুতে ৮ বছরের শিশু আছিয়া তার বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি।

এ ঘটনায় ৮ মার্চ আছিয়ার মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন গত বছরের ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২০ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। ঘটনার দিন ৬ মার্চ থেকে হিসাব করলে মাত্র ৭৩ দিনের মধ্যে বিচারিক আদালত মামলাটির রায় ঘোষণা করেন।

উচ্চ আদালতে সেই মৃত্যুদণ্ড বহাল থাকার পর সোমবার প্রকাশ করা হলো হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়।

 

বিষয়:

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
১

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
২

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাইবার হামলা থেকে নিরাপদ থাকার ৫ উপায়
৩

সাইবার হামলা থেকে নিরাপদ থাকার ৫ উপায়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি আরব
৪

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি আরব

দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত
৫

দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

বুকের জমিনকাটা লাইন ধরে আন্তঃনগর ট্রেন যায়, অধিকার নেই ছুঁয়ে দেখার
৬

বুকের জমিনকাটা লাইন ধরে আন্তঃনগর ট্রেন যায়, অধিকার নেই ছুঁয়ে দেখার

আখানগর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক, বিজয়ের প্রত্যাশা বিএনপি নেতাদের
৭

আখানগর ইউনিয়নে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক, বিজয়ের প্রত্যাশা বিএনপি নেতাদের

হরমুজ প্রণালিতে সাতটি নৌযানে হামলা : ৪টিতে আগুন
৮

হরমুজ প্রণালিতে সাতটি নৌযানে হামলা : ৪টিতে আগুন

এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার উদ্যোগে আয়োজিত হলো "এতিম শিশুদের সাথে খাবার বিনিময়" কর্মসূচি!!
৯

এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার উদ্যোগে আয়োজিত হলো "এতিম শিশুদের সাথে খাবার বিনিময়" কর্মসূচি!!

সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪
১০

সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

এলাকার খবর

সম্পর্কিত