ঢাকা ও আশেপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।