ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির পৃথক অভিযানে ৬ বার্মিজ গরু ও ৭৫০ কেজি ইউরিয়া সার জব্দ শহীদ শিল্পী আব্দুল্লাহ আল তাহির দুর্যোগে থেমে থাকেননি, বন্যার্ত মানুষের পাশে মানবিক শওকত হোসেন ফুটবল বিশ্বকাপের ইতিহাস নিয়ে কুবি কুইজ সোসাইটির কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মহেশখালীতে দূূর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে জেলা জামায়াতের আমীর বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত দেশ বিনির্মাণে তরুণদের প্রস্তুত থাকতে হব-শিবির জেলা সেক্রেটারী শান্তিগঞ্জে তালামীযের কমিটি গঠন,সভাপতি  কাজী রাসেল,সম্পাদক মামুন ‎ ঔষধি গ্রাম’ গড়ার প্রত্যয়ে ফটিকছড়িতে শাহ্ এমদাদীয়ার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণঅভ্যুত্থান: নাহিদ

কাজী ফার্মেসী এন্ড ডক্টরস চেম্বারের ব্যতিক্রমী উদ্যোগ,বিনামূল্যে চিকিৎসা সেবা।

হাসান মাহমুদ শুভ
  • আপডেট সময় : ০৭:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এখনও দেশের অনেক মানুষ সময়মতো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন না। এমন বাস্তবতায় গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজার, বাংলাবাজার রোড (স্বপ্ন সুপারশপ ও ওয়ান ব্যাংকের বিপরীত পাশে) অবস্থিত “কাজী ফার্মেসী অ্যান্ড ডক্টরস্ চেম্বার” এক প্রশংসনীয় সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটি পুরো জুলাই মাসজুড়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসাসেবার দ্বার উন্মুক্ত করেছে। যেখানে ফ্রী মেডিসিন, ডায়াবেটিস, চর্ম ও যৌনরোগ, ডায়াবেটিস, মা ও শিশুস্বাস্থ্যসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। নিয়মিত ফ্রী চিকিৎসা দিয়ে যাচ্ছেন উক্ত প্রতিষ্ঠানের কর্ণধার ডা. মো. জাহিদুল ইসলাম নবীন এবং প্রতি শুক্রবার ডা. পিযুষ পাল বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এতে স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকার মানুষও সহজেই অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

এ বিষয়ে কাজী ফার্মেসী এন্ড ডক্টরস চেম্বারের কর্ণধার ডা. মো. জাহিদুল ইসলাম নবীন বলেন, “বাংলাদেশে এখন অপচিকিৎসা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গ্রামের দিকে এর প্রকোপ বেশি। গ্রামের সহজসরল মানুষের অসহায়ত্বকে পুঁজি করে চিকিৎসক না হয়েও ভুয়া এক শ্রেণির মানুষ গ্রামের মানুষদের ভুল চিকিৎসা দিচ্ছে। এটি খুবই দূ:খজন। মূলত এই বিষয়টি থেকে গ্রামের মানুষদের সচেতন করতে বিনামূল্যে এক মাস চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু এই এক মাস নয়।অন্য যেকোনো সময়েও অসহায়, দরিদ্র রোগীদের জন্য আমার সাহায্য অব্যাহত থাকবে।” এমনটিই জানান ডা.মো. জাহিদুল ইসলাম নবীন।

স্বাস্থ্যসেবা কেবল একটি চিকিৎসা কার্যক্রম নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতারও অংশ। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেকেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা কিংবা চিকিৎসা গ্রহণে বিলম্ব করেন, যার ফলে অনেক সাধারণ রোগও জটিল আকার ধারণ করে। এমন পরিস্থিতিতে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদানের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য এক অনন্য সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছে, এ ধরনের উদ্যোগ শুধু রোগ নিরাময়ের ক্ষেত্রেই নয়, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ, রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে মানুষকে সচেতন করতে এ ধরনের ক্যাম্প কার্যকর ভূমিকা পালন করতে পারে।
সমাজের কল্যাণে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইতিবাচক অংশগ্রহণই একটি মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। কাজী ফার্মেসী অ্যান্ড ডক্টরস চেম্বারের এই ব্যতিক্রমী উদ্যোগ সেই মানবিক মূল্যবোধেরই প্রতিফলন। স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে এবং দেশের অন্যান্য প্রতিষ্ঠানও এই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসবে।
স্বাস্থ্যবান মানুষই একটি সমৃদ্ধ জাতির ভিত্তি। আর সেই লক্ষ্য বাস্তবায়নে জনসেবামূলক এমন উদ্যোগ নিঃসন্দেহে সমাজের জন্য একটি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত।

হাসান মাহমুদ শুভ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাজী ফার্মেসী এন্ড ডক্টরস চেম্বারের ব্যতিক্রমী উদ্যোগ,বিনামূল্যে চিকিৎসা সেবা।

আপডেট সময় : ০৭:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬