Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

ভারতে বোমা হামলার হুমকি, ৪০০ কেজি বোমা নিয়ে মুম্বাইয়ে ঘুরছে ৩৪ গাড়ি

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

৩৪ গাড়িতে ৪০০ কেজি আরডিএক্স সমেড ৩৪টি ‘বোমা’ মুম্বাইয়ে ঘুরে বেড়াচ্ছে বলে হুমকি পেয়েছে মুম্বাই পুলিশ। এই আবহে গোটা মুম্বাই জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে হুমকি দিয়ে বলা হয়েছে, গোটা শহর নাড়িয়ে দিতে এই বোমা লুকিয়ে রাখা হয়েছে ৩৪টি গাড়িতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করছে, হোয়াটসঅ্যাপ মেসেজে এই হুমকি এসেছে। হামলা হলে এক কোটি মানুষ মারা যেতে পারে।

হিন্দুস্তান টাইমস বলছে, ধর্মীয় উৎসব অনন্ত চতুর্দশীর (গণেশ) আগের দিন লস্কর-ই-জিহাদি নামে একটি সংগঠন এই হুমকি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুম্বাই পুলিশ বলছে, হুমকি বার্তায় দাবি করা হয়েছে, ‘মানব বোমা’ বহনকারী ৩৪টি গাড়ি ব্যবহার করে ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরণ ঘটানো হবে। এই বিস্ফোরণে এক কোটি মানুষ হতাহত হবে বলে দাবি করা হয়েছে হুমকি ফোনে। এতে পুরো শহর কেঁপে উঠবে।

গত সোমবার মহারাষ্ট্রের থানে জেলায় একটি রেলস্টেশন উড়িয়ে দেওয়ার ‘ভুয়া’ বোমা হামলার হুমকির অভিযোগে ৪৩ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) জানিয়েছে, অভিযুক্ত রূপেশ মধুকর রানপিস গত রোববার বিকেল ৪টা নাগাদ পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করে জানায় যে, তিনি রেল স্টেশনে বোমা রেখেছেন।

এর আগে গত আগস্টে দক্ষিণ মুম্বাইয়ের গিরগাঁও এলাকার ইসকন মন্দিরে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছিল।

এবার হুমকি দিয়ে বলা হয়, ভারতে প্রবেশ করেছে ১৪ পাকিস্তানি সন্ত্রাসী। তবে এ নিয়ে আর বিস্তারিত জানানো হয়নি।

এরই মধ্যে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি হুমকি তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শহরের বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া হুমকি সম্পর্কে এন্টি-টেররিজম স্কোয়াডকে অবহিত করা হয়েছে।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো হুমকি মোকাবিলা করতে পারে। আমরা প্রতিরোধী ও নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি। আমরা সব জায়গা পরীক্ষা করছি… পার্কিং থেকে শুরু করে বেজমেন্ট। কোনো কিছু বাদ দেওয়া হচ্ছে না।’

বিষয়:

ভারত হামলা
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত