Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

ব্রাজিলের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ব্রাজিলের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক চিঠিতে বিষয়টি জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণ চালাচ্ছে ব্রাজিল। তাছাড়া, সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর।

এদিকে, ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

সপ্তাহের শুরুতে বলসোনারোর বিচার নিয়েও মার্কিন প্রেসিডেন্টের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। সেসময় লুলা বলেন, বিচার কার্যক্রমে ব্রাজিল কারও হস্তক্ষেপ মেনে নেবে না।

বিবিসি বলছে, ব্রাজিল ছাড়াও এই সপ্তাহে ট্রাম্প ২২টি দেশের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যার মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার মতো যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদারও রয়েছে। তবে ব্রাজিলের ক্ষেত্রে ঘোষিত ৫০ শতাংশ শুল্ক অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি এবং তা পূর্বঘোষিত ১০ শতাংশ হারের চেয়ে অনেক বড় বৃদ্ধি।

ব্রাজিল ইতোপূর্বে ইলন মাস্কের মালিকানাধীন ‘এক্স’ (সাবেক টুইটার) সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল, কারণ প্রতিষ্ঠানটি এমন কিছু অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিল, যেগুলো ব্রাজিলের নির্বাচনের বিষয়ে ভুল তথ্য ছড়াচ্ছিল বলে মনে করা হচ্ছিল।

গত মাসে ব্রাজিলের সর্বোচ্চ আদালত এক রায়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো তাদের প্ল্যাটফর্মে প্রকাশিত কনটেন্টের জন্য দায়ী থাকবে।

ট্রাম্প ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলন নিয়েও সমালোচনা করেন। তিনি এই জোটকে ‘অ্যান্টি-আমেরিকান’ বা মার্কিনবিরোধী বলে অভিহিত করেন এবং জানান, এই জোটের দেশগুলোর ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

প্রেসিডেন্ট লুলা পাল্টা মন্তব্যে বলেন, ‘ট্রাম্পকে বুঝতে হবে, পৃথিবী এখন পাল্টে গেছে। আমরা আর কোনো সম্রাট চাই না।’

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত