Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

পুতিনকে সতর্ক করে ট্রাম্প বললেন, ‘বিশ্বযুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা আমেরিকার নেই’

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার এই ঘোষণা দেন তিনি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জানান, রুশ প্রেসিডেন্ট পুতিন যদি যুদ্ধবিরতিতে রাজি না হন তবে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত তিনি। 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সেইসাথে আবারও গুরুতর পরিণতির বিষয়ে মস্কোকে সতর্ক করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আমেরিকা ইউক্রেন যুদ্ধের অবসান চায়, তবে বিশ্বযুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা বা আগ্রহ তাদের নেই। 

এ কারণেই রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বদলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। 

গত ১৫ আগস্ট আলস্কায় বৈঠক করেন ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি করেননি দুই নেতা। এরপর থেকে আবারও রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। 

এর আগে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি আলোচনায় না বসেন, তবে এর পরিণতি গুরুতর হবে। একইসঙ্গে ট্রাম্প দাবি করেছেন, তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যদি তারা বৈঠকে না বসে, তাহলে এর ভয়াবহ পরিণতি হবে। এই যুদ্ধ কখনোই শুরু হতো না যদি আমি প্রেসিডেন্ট থাকতাম। আগামী এক-দুই সপ্তাহের মধ্যে দেখা যাবে কী ঘটে।’   

গত সপ্তাহেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। সেই সময় তিনি মস্কোর বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপের কথা বলেন। এছাড়াও ট্রাম্প জানান, তিনি কিয়েভকে জানিয়ে দিতে পারেন যে এটা ওয়াশিংটনের যুদ্ধ নয়।

বিষয়:

ট্রাম্প
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত