Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার দায়িত্ব ভারতের, বলছেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার দায়িত্ব ভারতের। বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের নীতি থেকে বের হয়ে আসতে হবে দিল্লিকে। এমন মন্তব্য করে সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পরামর্শ, মোদি সরকারকে দুই দেশের জনগণ কেন্দ্রীক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিতে হবে।  

গত বছরের ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়েই মূলত দূরত্ব বাড়তে থাকে ঢাকা-দিল্লির। এরপর এক বছর ধরে বাংলাদেশিদের জন্য পর্যটনসহ স্বাভাবিক ভিসা বন্ধ রেখেছে ভারত। সীমিত পরিসরে দেওয়া হচ্ছে চিকিৎসা ভিসা।

ভিসার পাশাপাশি দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন ও সড়ক পথের যোগাযোগ বন্ধ করে দেয় মোদি সরকার। এ বছরের এপ্রিলে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে দিল্লি। এরপর শুরু হয় লাগাতার পুশ–ইন। বিশ্লেষকরা মনে করেন, সম্পর্ক স্বাভাবিক করার দায়িত্ব নিতে হবে দিল্লিকেই।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলছেন, ‘বলটা দিল্লির কাছে। পরিবর্তনটা দিল্লিকেই আনতে হবে। যেহেতু বাংলাদেশ থেকে দিল্লির প্রতি অসন্তোষ রয়েছে বিশেষ কারণে। আর সে কারণ হলো, দিল্লি বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক না করে একটা দলের সঙ্গে সম্পর্ক করেছে। এখন দিল্লি বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক করবে কিনা, সেটি দেখার বিষয়।’ 

শেখ হাসিনাসহ পলাতক আওয়ামী লীগ নেতাদের ভারতে বসে রাজনীতি করার সুযোগ ও অন্তর্বর্তী সরকারবিরোধী অপপ্রচার নিয়ে দিল্লিকে বেশ কয়েকবার সর্তক করেছে ঢাকা। ব্যাংককে দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের পরও সম্পর্ক স্বাভাবিক না হওয়ার পেছনে এটি বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির বলছেন, ‘ভারত থেকে বলা হয়েছে, নতুন নির্বাচিত সরকার এলে তারা কথা বলতে চায়। আমি সেটাকে খুব ভালোভাবে দেখিনা। কারণ হলো এসব বলার অর্থ হচ্ছে, তারা এই সরকারকে গ্রহণই করতে চায় না। কিন্তু আমি মনে করি, যেকোনো দেশেরই সরকার ধারাবিহিক একটি প্রক্রিয়া। কাজেই সেক্ষেত্রে তারা এ সরকারের সঙ্গে কাজ শুরু করতে পারে। পরে নির্বাচিত সরকারের সঙ্গে কাজের মোমেন্টাম এগিয়ে নিতে পারে।’ 

দক্ষিণ এশিয়ায় চলমান অস্থিরতার মধ্যে প্রতিবেশী দেশের সঙ্গে সু-সম্পর্ক রাখা ছাড়া ভারতের কাছে কোনো বিকল্প নেই বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত