Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

ট্রাম্প-পুতিনের বৈঠক সামরিক ঘাঁটিতে কেন

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: বাসস
সংগৃহীত ছবি: বাসস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আলাস্কায় উচ্চঝুঁকিপূর্ণ এক শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। এটি ইউক্রেনের ভবিষ্যতের জন্য নির্ধারণী ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৈঠকটি অনুষ্ঠিত হবে  অ্যাঙ্কোরেজ শহরের জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে। এটি আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এই ঘাঁটি স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের ওপর নজরদারির জন্য ব্যবহৃত হতো। 

ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসনের নির্দেশ দেওয়ার পর এই প্রথমবার পশ্চিমা মাটিতে পা রাখবেন পুতিন। এ যুদ্ধে এ পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈঠক উপলক্ষে অ্যাঙ্কোরেজ শহরে নানা আয়োজন চলছে। আশপাশের সব হোটেল এখন পরিপূর্ণ, এবং যাতায়াতের জন্য ট্যাক্সি সেবা পাওয়া যাচ্ছে না বললেই চলে। ফেডারেল প্রশাসন শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে পরদিন সকাল ৬টা ৪৫ মিনিট পর্যন্ত উড়োজাহাজ চলাচল স্থগিত করেছে।  যদিও এতে বাণিজ্যিক ফ্লাইটে বড় কোনো প্রভাব পড়বে না।

 পোপ ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এই অ্যাঙ্কোরেজ শহরে এসেছিলেন।  তবে রিপাবলিকান গভর্নর ডানলিভির ভাষায়, ট্রাম্প-পুতিন বৈঠকই শহরের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি।

 ট্রাম্পের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে অ্যাঙ্কোরেজে পৌঁছানোর কথা রয়েছে এবং পুতিন পৌঁছাবেন প্রায় ৫০ মিনিট পর। বৈঠক শুরু হবে আনুমানিক সকাল ১১টা ৩০ মিনিটে, এরপর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন বা শুধুমাত্র ট্রাম্পের সংবাদ সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

হোয়াইট হাউসে ফেরার আগে ট্রাম্প দাবি করেন, তার পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। ইউক্রেন যুদ্ধের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করে ২৪ ঘণ্টার মধ্যে শান্তি আনার প্রতিশ্রুতি দেন। ২৮ ফেব্রুয়ারির এক নাটকীয় হোয়াইট হাউস বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে তিরস্কার করেন ট্রাম্প। তবে পুতিন এখনো কোনো সমঝোতার ইঙ্গিত দেননি।

ট্রাম্প স্বীকার করেছেন যে পুতিনের আচরণে তিনি হতাশ, এবং যুদ্ধবিরতি না মানলে খুব কঠোর পরিণতি হবে।  তবুও তিনি আলাস্কায় দেখা করতে রাজি হয়েছেন।

ইতিহাসগত দিক থেকেও বৈঠকটি তাৎপর্যপূর্ণ, কারণ ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনেছিল। মস্কো প্রায়ই ভূমি বিনিময়ের বৈধতার উদাহরণ হিসেবে এই ঘটনাকে উল্লেখ করে।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও ট্রাম্প প্রথমে শুধু দোভাষীসহ একান্ত বৈঠক করবেন, এরপর সহকারীদের সঙ্গে কর্মভোজে অংশ নেবেন।

ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সিনিয়র ফেলো বেঞ্জামিন জেনসেন বার্তা সংস্থা এপিকে বলেন, মার্কিন সামরিক ঘাঁটিতে বৈঠক আয়োজন যেকোনো প্রতিবাদ এড়াতে সাহায্য করবে। সেইসঙ্গে উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত করবে। 

এই বিশ্লেষকের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এটি একদিকে মার্কিন সামরিক শক্তি প্রদর্শনের একটি চমৎকার উপায়। অন্যদিকে জনসাধারণ বা অন্যান্য পক্ষের হস্তক্ষেপের সুযোগ বৈঠকে থাকবে না।   

বিষয়:

আমেরিকা
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত