Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

ইরানের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনায় চুক্তি স্বাক্ষর হতে পারে: ট্রাম্প

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও জানিয়েছেন তিনি। আজ বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে সামরিক জোট ন্যাটোর সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ট্রাম্প। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এ সময় ট্রাম্প বলেন, সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে ওয়াশিংটন-তেহরান আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল। সেই আলোচনা আগামী সপ্তাহে শুরু হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা হবে। আমরা চুক্তিও স্বাক্ষর করতে পাারি। আমি আসলে জানি না কী হতে পারে।’

ইরানের সঙ্গে আলোচনা করতে তিনি নিজে ব্যক্তিগতভাবে রাজি নন উল্লেখ করে ট্রাম্প বলেন, মার্কিন হামলায় তাদের পারমাণবিক কার্যক্রম ধ্বংস হয়ে গেছে। তাদের যুদ্ধ এখন শেষ।

ট্রাম্প সম্মেলনের আগে বলেছিলেন, ইরানে মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সামান্য হোঁচট খেয়েছে মাত্র, পুরোপুরি বন্ধ করা যায়নি। কেবল কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া গেছে।

তবে ট্রাম্প এই গোয়েন্দা মূল্যায়ন প্রত্যাখ্যান করেছেন। ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে এবং তা ধ্বংস হয়েছে।

মার্কিন হামলার কারণে ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা পিছিয়েছে বলে মনে করেন–এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘মূলত কয়েক দশক।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি এটি পেলে নরকে যেত....সবশেষ তারা যা চেয়েছিল সেটা হল সমৃদ্ধকরণ। ওই আঘাত (ইরানে হামলা) যুদ্ধের অবসান ঘটিয়েছে।’

ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনের তথ্য নিয়ে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘তারা আসলেই জানে না। ইরানে হামলায় তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।’

এ নিয়ে ইসরায়েল একটি প্রতিবেদন প্রকাশ করবে দাবি করে ট্রাম্প জানান, সেই প্রতিবেদনেই জানা যাবে আসলে কী পরিমাণ ক্ষতি ইরানের হয়েছে।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত