Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

ইউক্রেনে অস্ত্র সহায়তা স্থগিত যুক্তরাষ্ট্রের

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: বিবিসি
সংগৃহীত ছবি: বিবিসি

ইউক্রেনকে প্রতিশ্রুত কিছু অস্ত্র সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের মার্কিন স্বার্থকে সবার আগে রাখার নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

গতকাল মঙ্গলবার, হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি জানান, অন্যান্য দেশকে কী পরিমাণ সামরিক সহায়তা দেওয়া হচ্ছে—সম্প্রতি তা মূল্যায়ন করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। আর এরপরই এ সিদ্ধান্তে উপনীত হয়েছে প্রশাসন। প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল লক্ষ্যমাত্রার অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, কোন অস্ত্রের শিপমেন্ট স্থগিত হয়েছে সে ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন কর্মকর্তারা।

ইউক্রেনও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক অভিযানের পর থেকে কিয়েভকে শত কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। চলতি বছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার শিবিরের অনেকে বলছেন, ইউক্রেনসহ অন্য মিত্র দেশগুলোকে সামরিক সহায়তা দিতে গিয়ে মার্কিন অস্ত্র ভান্ডার খালি হওয়ার উপক্রম। এখনই লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে নিজেদেরই বিপদে পড়তে হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক নীতিনির্ধারণী উপ-মন্ত্রী এলব্রিজ কোলবি বলেছেন, ‘প্রতিরক্ষা দপ্তর ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখার জন্য প্রেসিডেন্টকে শক্তিশালী বিকল্প দিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আর সে জন্য প্রতিরক্ষা দপ্তর তার কৌশল কঠোরভাবে মূল্যায়ন ও পুনর্বিন্যাস করছে, যাতে যুক্তরাষ্ট্রের প্রয়োজনে মার্কিন বাহিনীগুলোর প্রস্তুত থাকে।’

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত বিপজ্জনকভাবে কমে যাওয়ার আশঙ্কাই এই পদক্ষেপের পেছনে মূল কারণ।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬৬ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত