Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

ইউক্রেনের কতটুকু এলাকা পেতে পারে রাশিয়া

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় আজ বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২২ সালে শুরু হওয়া রুশ অভিযানে ইতিমধ্যে দখল হয়েছে ইউক্রেনের ২০ শতাংশ ভূখণ্ড। বৈঠক হবে মূলত যুদ্ধবিরতি ও ভূখণ্ড অদলবদল নিয়েই। 

তবে দখলকৃত অঞ্চল ছাড়বেন না পুতিন, আর ট্রাম্পের প্রস্তাবে আপত্তি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এদিকে, লুহানস্ক-দোনেৎস্কের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া রাশিয়া। বিবিসির বিশ্লেষণ বলছে, রণক্ষেত্রে মস্কোই আপার-হ্যান্ড।

ইউক্রেনে রুশ বিশেষ সামরিক অভিযান শুরু হয় ২০২২ সালে। রুশ বাহিনী পৌঁছে যায় কিয়েভ উপকণ্ঠে। জাপরিজিয়া ও খেরসন নিয়ন্ত্রণে নেয় রাশিয়া। বর্তমানে ইউক্রেনের পূর্বাঞ্চলেও এগিয়ে যাচ্ছে রুশ সেনারা।

অভিযান শুরু করে এ পর্যন্ত দেশটির ২০ শতাংশ ভূখণ্ডের দখল নিয়েছে মস্কো। তাই নিঃশর্ত যুদ্ধবিরতি চায় ইউক্রেন ও ইউরোপ। তা অর্জনে কাজ করছেন মার্কিন প্রেসিডেন্ট।

এ লক্ষ্যেই আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক। যুদ্ধবিরতি ছাড়াও আলোচনা হবে ভূখণ্ড অদলবদল প্রসঙ্গেও। তবে দখলকৃত অঞ্চল ছাড়বেন না বলে সাফ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এদিকে, মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাব নাকচ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। 

লুহানস্ক ও দোনেৎস্কে আধিপত্য ধরে রাখতে মরিয়া রাশিয়া। নিয়ন্ত্রণ চায় ইউক্রেনের দখলে থাকা বাকি অংশেরও। কিয়েভ অঞ্চল দুটোর নিয়ন্ত্রণ ছাড়লে, বৃথা যাবে ফ্রন্টলাইনে নিহত হাজারো ইউক্রেনীয় সেনার আত্মদান। ফলাফল দাঁড়াবে, পরাশক্তি রাশিয়ার বিজয় আর সব হারানো ইউক্রেনের তিক্ত পরাজয়। 

জেলেনস্কির দাবি, কিয়েভ অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ না পেলে, সেখান থেকে ইউক্রেনের অন্যান্য অংশে রাশিয়ার হামলা ঠেকানো কঠিন হবে। পূর্ব ইউক্রেনের দনবাসের অংশ দোনেৎস্ক ও লুহানস্ক। ২০২২ সালে এই অঞ্চলগুলোকে স্বাধীন ঘোষণা করে সেখানে সেনা পাঠায় রাশিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বর্তমানে লুহানস্কের সম্পূর্ণ ও দোনেৎস্কের ৭০ ভাগ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। রণক্ষেত্রে রাশিয়া আপার-হ্যান্ড ট্রাম্পকে এই বার্তা দিতেই মস্কোর এ পদক্ষেপ। 

তবে যুদ্ধবিরতি ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত হলেই যে কেবল, সীমান্তের রূপরেখা ও ভূখণ্ড ছাড় দেওয়া নিয়ে আলোচনা হবে তা স্পষ্ট।

বিষয়:

রাশিয়া
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত