Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

আমেরিকার কাছে ইরান কখনোই মাথা নত করবে না: খামেনি

আজকের মতামত ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: বিবিসি
সংগৃহীত ছবি: বিবিসি

আমেরিকার কাছে ইরান কখনোই মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল রোববার একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি এমন অঙ্গীকার করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আমেরিকার সঙ্গে বর্তমান অচলাবস্থা ‘অমীমাংসিত’ এবং ওয়াশিংটনের নির্দেশ মানতে তেহরান কোনো চাপের কাছে নতিস্বীকার করবে না বলে জানিয়েছেন খামেনি। তিনি বলেন, ‘যারা আমাদের বলেন আমেরিকাবিরোধী স্লোগান না দিতে কিংবা সরাসরি দেশটির সঙ্গে আলোচনা করতে– তাঁরা কেবল বাহ্যিক বিষয়ই দেখেন। কিন্তু এটি অমীমাংসিত।’

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘আমেরিকা ইরানের আনুগত্য চায়। তবে তাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াব আমরা। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে বিরোধের মধ্যেই এমন মন্তব্য করেন খামেনি। গত জুনে ১২ দিনের সংঘাতে ইসরায়েলের পাশাপাশি আমেরিকাও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এরপর ওয়াশিংটনের সঙ্গে পারমাণবিক আলোচনা স্থগিত করে তেহরান।

গত শুক্রবার ইরান ও ইউরোপীয় প্রতিনিধিরা পূর্ণাঙ্গ আলোচনায় ফেরার চেষ্টা হিসেবে নতুন করে বৈঠকে বসতে সম্মত হয়। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে তেহরানের দীর্ঘদিন ধরে দফায় দফায় আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।

অন্যদিকে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি সতর্ক করে জানিয়েছে, ইরান যদি আলোচনায় ফিরতে না চায়, তবে জাতিসংঘের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে দেশটির বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে।

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত