শান্তিগঞ্জে তাজুদ আলীর দাফন সম্পন্ন, বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ
মোঃ আবু সঈদ (স্টাফ রিপোর্টার)
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ২০:৩৫
স্টাফ রিপোর্টারঃ
হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির কার্যনির্বাহী সদস্য তাজুদ আলীর দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বাদ যোহর জানাজা শেষে উপজেলার পাথারিয়া ইউনিয়নের আহমদাবাদ গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাজুদ আলী আহমদাবাদ গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা কমিটি এবং হাওর বাঁচাও আন্দোলন ও নাগরিক তথ্য অধিকার ফোরাম শান্তিগঞ্জ উপজেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন।
গত সপ্তাহে স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে হিউম্যান রাইটস ওয়াচ, হাওর বাঁচাও আন্দোলন ও নাগরিক তথ্য অধিকার ফোরাম শান্তিগঞ্জ উপজেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আনছার উদ্দিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, বিএনপি নেতা ও প্রবাসী আকিকুর রহমান আকিক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামছ উদ্দিন, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু সঈদ, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা মোটর চালক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম রাজু, কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম, আব্দুস শহীদ, জয়কলস ইউপি সদস্য সবুজ আহমদ, সাবেক ইউপি সদস্য আপ্তাব উদ্দিন,বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ, বাবুল মিয়া, উপজেলা যুবদল নেতা ফরিদ আহমদ ও মুরুব্বী নুর ইসলাম সহ বিভিন্ন শ্রেণির ধর্মপ্রাণ মুসল্লীয়ান।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়েছে। আমিন।
অডিও সংবাদ
শুনতে প্লে করুন
ছবি:

মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
‘চলব মোরা একসাথে, জয় করব মানবতাকে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে "সবার জন্য প্রত্যাশা" সামাজিক সংগঠনের...
কক্সবাজারের ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনা, সাবেক খেলোয়াড়দের মিলনমেলা সৃষ্টি এবং নতুন প্রজন্মকে ফুটবলে উৎসাহিত করার প্রত্যয়ে মাতামুহুরীতে অনুষ্ঠিত হয়েছে...
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে একটি...