ঠাকুরগাঁও-১ আসনের (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লি) উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় সহ সেক্রেটারী জেনারেল ও রংপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম ঠাকুরগাঁও এ সমাবেশে েএ ঘোষণা দেন।
এর আগে গত জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন।