ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে একটি প্রচারণা কর্মসূচি পরিচালিত হয়েছে।
শুক্রবার ২৩ অক্টোবর ঠাকুরগাঁও কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি শাখার আয়োজনে ধানের শীষ প্রতীকের প্রচারণা ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড হতে শহরের প্রধান প্রধান সড়ক হাসপাতাল গেট আমতলী ঠাকুরগাঁও চৌরাস্তা ঠাকুরগাঁও কালীবাড়ি হয়ে মির্জা ফয়সল আমিন এর বাসার সামনে গিয়ে শেষ হয়।
প্রচারণার র্যালির নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলার বিসিডিএস এর সভাপতি ডাঃ ইহসানুল ইসলাম ইহসান। র্যালি শেষে বিসিডিএস এর কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ। বিসিডিএস এর সিনিয়র সহ-সভাপতি হাকিম মোঃ আনসারুল হক। সিনিয়র সহ সভাপতি মির্জা আবু তাহের । রুহিয়া উপজেলার বিসিডিএস এর সভাপতি মোঃ ফারুক হোসেন ভূল্লী উপজেলার সহ ঠাকুরগাঁওয়ের সকল ঔষধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
বিসিডিএস এর সভাপতি ডাঃ ইহসান ইসলাম ইহসান বলেন ঠাকুরগাঁওয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সমিতি থেকে সিদ্ধান্ত নিয়েছি, ব্যবসার কাজ বাদ দিয়ে কষ্ট করে আপনারা যে সময় দিচ্ছেন, তার বিনিময়ে আমাদের পক্ষ থেকে বিএনপিকে অতিরিক্ত ১০% এবং সামগ্রিকভাবে ২০% 'বোনাস ভোট' দেয়ার চেষ্টা করব। ঠাকুরগাঁওয়ের সাড়ে ৫ লক্ষের বেশি ভোটারের মধ্যে আমাদের মাধ্যমে যদি ৫০ হাজার অতিরিক্ত ভোট উপহার দেয়া যায়, তবে বিজয়ের নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
মত বিনিময় সভায় প্রধান অতিথি শরিফুল ইসলাম শরীফ বলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ছোট ভাই মির্জা ফয়সল আমিন কে এমপি হিসেবে আমরা দেখতে চাই। ঠাকুরগাঁওয়ে উন্নয়নের ধারা মেডিকেল কলেজ বিমানবন্দর ইঞ্জিনিয়ারিং কলেজ বিসিক ঠাকুরগাঁওয়ের বিশ্ববিদ্যালয় এত উন্নয়নের প্রাতিষ্ঠানিক রূপ দিতে মির্জা ফয়সল আমিনের হাতকে শক্তিশালী করে বাকি কাজগুলো তিনি সমাধান করবেন তাই দলবল নির্বিশেষে আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।
উক্ত প্রচারনা কর্মসূচির সৌজন্যে ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিসিডিএস-এর সভাপতি ডা. ইহসানুল ইসলাম ইহসান। সমিতির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।