Logo শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নিউজ ডেস্ক :
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। আজ মঙ্গলবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা থেকে ইশরাকের বিদায় নিশ্চিত হলো। তার পদত্যাগের ফলে সরকারের প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩, প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী আছেন ২৭ জন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আট মাসের সরকারে এর আগে দুজন পূর্ণমন্ত্রী পদত্যাগ করেন। এর মধ্যে দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং জহির উদ্দিন স্বপন তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

 

গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্বে আছেন আহমেদ আযম খান।

সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যার দিকে ইশরাক লিখিত পদত্যাগপত্র দেওয়ার পর নিয়ম অনুযায়ী তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি তা গ্রহণ করার পর আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে ‘মাদকবিরোধী অভিযান’ চালিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েন ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য। অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ সৃষ্টি হয়।

ঘটনার জের ধরে গত রোববার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গতকাল দুপুরে সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন দাবি করেন, আত্মরক্ষার স্বার্থেই তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং কোনো আইন লঙ্ঘন করেননি। তবে দলের ভাবমূর্তি রক্ষা ও সম্মান অক্ষুণ্ণ রাখতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

পদে না থাকলেও সাধারণ দলীয় কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে নিজের কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও ঘোষণা দেন তিনি।

বিষয়:

আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ
১

আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ

কক্সবাজারে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২৬’ ঘিরে উৎসবমুখর আয়োজন
২

কক্সবাজারে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২৬’ ঘিরে উৎসবমুখর আয়োজন

ঠাকুরগাঁওয়ে বিসিডিএস-এর উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারনা অনুষ্টিত হয়েছে
৩

ঠাকুরগাঁওয়ে বিসিডিএস-এর উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারনা অনুষ্টিত হয়েছে

উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা
৪

উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা

দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য
৫

দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য

জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা
৬

জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
৭

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
৮

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাইবার হামলা থেকে নিরাপদ থাকার ৫ উপায়
৯

সাইবার হামলা থেকে নিরাপদ থাকার ৫ উপায়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি আরব
১০

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি আরব

এলাকার খবর

সম্পর্কিত