ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে কোনো সুনির্দিষ্ট তথ্য না জানিয়ে ধরে নিয়ে গেলো ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
কী অভিযোগে তাকে নিয়ে গেলো১১, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর বিধিনিষেধ এবং আটকের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন বিভিন্ন মহল।
শেখ খালেদ আবু জুমআকে গ্রেপ্তারের ঘটনাও ওই পবিত্র স্থানে ফিলিস্তিনিদের ধর্মীয় কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।