Logo শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

কক্সবাজারে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২৬’ ঘিরে উৎসবমুখর আয়োজন

উছমান গনি সৈকত
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি: নিউজ ভিশন
ছবি: নিউজ ভিশন

কক্সবাজারের ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনা, সাবেক খেলোয়াড়দের মিলনমেলা সৃষ্টি এবং নতুন প্রজন্মকে ফুটবলে উৎসাহিত করার প্রত্যয়ে মাতামুহুরীতে অনুষ্ঠিত হয়েছে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট–২৬’-এর জার্সি উন্মোচন ও ড্র অনুষ্ঠান। একই সঙ্গে মাতামুহুরী উপজেলা খেলোয়াড় সমিতির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা এবং জেলার কৃতী সাবেক ফুটবলারদের সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় মাতামুহুরীর ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কক্সবাজার জেলার সাবেক ও কৃতী ফুটবলার, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। শুরুতে অতিথি, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন আয়োজকেরা। পরে মাতামুহুরী উপজেলা খেলোয়াড় সমিতির সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিনিধিত্বকারী দলগুলোর জার্সি উন্মোচন ও টুর্নামেন্টের ড্র। দলগুলোর অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের উপস্থিতিতে জার্সি উন্মোচন করা হয়। পরে সাতটি দলের অংশগ্রহণে ড্র অনুষ্ঠিত হলে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। তিনি বলেন, ক্রীড়াঙ্গনের বিকাশে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে হবে। সাবেক খেলোয়াড়দের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আয়োজক কমিটির আহ্বায়ক মো. জয়নুল আবেদীন বলেন, ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট–২৬’ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি সাবেক ফুটবলারদের পুনর্মিলন, ফুটবলের ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে ক্রীড়ার চেতনা পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ। এ আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে বলে আমরা আশাবাদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু মিয়া, মাতামুহুরী উপজেলা খেলোয়াড় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন, ঢেমুশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন জিকু, কক্সবাজার খেলোয়াড় সমিতির আহ্বায়ক মো. জাহেদ উল্লাহ, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ওমর আলী, ফুটবল কোচ হায়দার কবির প্রিন্স, চকরিয়া ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার, মাতামুহুরী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু নাঈম লিটন এবং বদরখালী ইউনিয়নের বিশিষ্ট ক্রীড়াবিদ আমির হোসেন আমুসহ অনেকে।
মাতামুহুরী উপজেলা খেলোয়াড় সমিতির পরিচিতি সভায় মানপত্র পাঠ করেন সমিতির সদস্য মুবিনুল ইসলাম মিঠু।
বক্তারা বলেন, ফুটবল কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং ক্রীড়া সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাতামুহুরীসহ কক্সবাজার জেলার ফুটবলের ঐতিহ্য আরও সমৃদ্ধ করা সম্ভব।
আয়োজকেরা জানান, ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট–২৬’-এর মাধ্যমে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে সেতুবন্ধ তৈরি এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করাই তাঁদের মূল লক্ষ্য।

বিষয়:

আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ
১

আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ

কক্সবাজারে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২৬’ ঘিরে উৎসবমুখর আয়োজন
২

কক্সবাজারে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২৬’ ঘিরে উৎসবমুখর আয়োজন

ঠাকুরগাঁওয়ে বিসিডিএস-এর উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারনা অনুষ্টিত হয়েছে
৩

ঠাকুরগাঁওয়ে বিসিডিএস-এর উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারনা অনুষ্টিত হয়েছে

উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা
৪

উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা

দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য
৫

দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য

জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা
৬

জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
৭

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
৮

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাইবার হামলা থেকে নিরাপদ থাকার ৫ উপায়
৯

সাইবার হামলা থেকে নিরাপদ থাকার ৫ উপায়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি আরব
১০

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি আরব

এলাকার খবর

সম্পর্কিত