Logo শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫ দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি সারা দেশের জেলা-উপজেলা ও ক্যাম্পাস ভিত্তিক প্রতিনিধি নিচ্ছে নিউজ ভিশন দীর্ঘ প্রতীক্ষার অবসান, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন ২০২৫

​মাঝপথে ডিজেলের দাম বৃদ্ধি: পানির অভাবে শুকাচ্ছে জামালপুরের আমন খেত, লোকসানের শঙ্কা

রোকনুজ্জামান সবুজ (জেলা প্রতিনিধি,জামালপুর)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

​মাঝপথে ডিজেলের দাম বৃদ্ধি: পানির অভাবে শুকাচ্ছে জামালপুরের আমন খেত, লোকসানের শঙ্কা ছবি:
​মাঝপথে ডিজেলের দাম বৃদ্ধি: পানির অভাবে শুকাচ্ছে জামালপুরের আমন খেত, লোকসানের শঙ্কা ছবি:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে জামালপুরের আমন চাষিদের ওপর। আমন মৌসুমের মাঝপথে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সেচের খরচও বেড়েছে। বাড়তি ব্যয়ের কারণে অনেক কৃষক সেচ দেওয়া কমিয়ে দিয়েছেন। কেউ কেউ সেচ বন্ধও রেখেছেন। এতে পানির অভাবে জেলার কোথাও কোথাও আমনখেতের মাটি ফেটে চৌচির হয়ে গেছে। সময়মতো সেচ দিতে না পারলে ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা

জেলা সাত উপজেলা ও আট পৌরসভা নিয়ে গঠিত জামালপুর কৃষিনির্ভর জেলা। জেলার অর্থনীতিতে আমন ধানসহ বিভিন্ন ফসলের আবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলতি আমন মৌসুমে জেলায় এক লাখ ২০ হাজার হেক্টরের বেশি জমিতে আমন চাষ হয়েছে। এ ছাড়া সবজি ও অন্যান্য ফসল আবাদ হয়েছে আরও প্রায় দুই হাজার হেক্টর জমিতে। এসব ফসলের জন্য প্রয়োজন নিয়মিত সেচ

বিশেষ করে চরাঞ্চলের অনেক কৃষক ডিজেলচালিত সেচযন্ত্রের ওপর নির্ভরশীল। ফলে মৌসুমের মাঝপথে জ্বালানি তেলের দাম বাড়ায় সেচের ব্যয় নিয়ে নতুন করে হিসাব কষতে হচ্ছে তাঁদের। বাড়তি খরচ সামলাতে না পেরে অনেক কৃষক সেচের পরিমাণ কমিয়ে দিয়েছেন। কোথাও কোথাও জমিতে সেচ দেওয়া বন্ধ থাকায় শুকিয়ে যাচ্ছে আমনখেত

দেওয়ানগঞ্জ চিকাজানী ও সদর ইউনিয়নের কৃষক আহম্মদ সেক আলীক মিয়া ও জুনাইদ  ইসলামপুর পৌরসভার মন্ডলপাড়া গ্রামের ঝিলিক, রেজ্জাক মন্ডল ও পলবান্ধা ইউনিয়নের বাটিকামারী কৃষক হাফিজুর রহমান,ফজলুসহ স্থানীয় কয়েকজন কৃষক জানান, ডিজেলের দাম বাড়ায় সেচের খরচ আগের তুলনায় বেড়েছে। আমন ধানের পরিচর্যার গুরুত্বপূর্ণ সময়ে বাড়তি সেচ ব্যয় বহন করা তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী জমিতে সেচ দেওয়া যাচ্ছে না

মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের কৃষক মমিনুল হকসহ একাধিক কৃষকও সেচ ব্যয় বেড়ে যাওয়ার কথা জানিয়েছেন। তাঁদের আশঙ্কা,পানির সংকট ও সেচে অনিয়ম হলে ধানের গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে। এতে শেষ পর্যন্ত ফলন কমে যাওয়ার ঝুঁকি রয়েছে

কৃষকেরা বলছেন, আমন চাষে সার,কীটনাশক, শ্রমিক ও অন্যান্য উপকরণের খরচের পাশাপাশি সেচের ব্যয়ও বেড়েছে। উৎপাদন খরচ বাড়লেও ধানের দাম সেই অনুপাতে না বাড়লে লোকসানের আশঙ্কা রয়েছে। তাই কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সেচের খরচ সহনীয় পর্যায়ে রাখার দাবি তাঁদের

মেলান্দহ কৃষি কর্মকর্তারা বলছেন,কম খরচে আধুনিক সেচ ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে জ্বালানি-নির্ভরতা ও উৎপাদন ব্যয় কমানোর সুযোগ রয়েছে। কৃষকদের আধুনিক ও সাশ্রয়ী সেচ পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

 

ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন,কম খরচে আধুনিক সেচ ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে জ্বালানি ব্যয় ও উৎপাদন খরচ কমানো সম্ভব। এ ক্ষেত্রে কৃষকদের সাশ্রয়ী সেচ প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিতে হবে

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়তি সেচ খরচের চাপে পড়েছেন জামালপুরের আমন চাষিরা। সময়মতো সেচ না পেলে ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আমন আবাদে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষকদের জন্য কম খরচে সেচ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

 

বিষয়:

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে বক্তব্য দিলেন তুরস্কের প্রেসিডেন্ট
১

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে বক্তব্য দিলেন তুরস্কের প্রেসিডেন্ট

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান
২

নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
৩

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

ইসলামপুরে কবি ও সাংবাদিক হাফিজ বকুলের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
৪

ইসলামপুরে কবি ও সাংবাদিক হাফিজ বকুলের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

শান্তিগঞ্জে কুরবান আলী মাস্টারের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
৫

শান্তিগঞ্জে কুরবান আলী মাস্টারের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

ইবির প্রধান ফটক ও কেন্দ্রীয় মসজিদে কালিমা খচিত ফলক স্থাপন
৬

ইবির প্রধান ফটক ও কেন্দ্রীয় মসজিদে কালিমা খচিত ফলক স্থাপন

​মাঝপথে ডিজেলের দাম বৃদ্ধি: পানির অভাবে শুকাচ্ছে জামালপুরের আমন খেত, লোকসানের শঙ্কা
৭

​মাঝপথে ডিজেলের দাম বৃদ্ধি: পানির অভাবে শুকাচ্ছে জামালপুরের আমন খেত, লোকসানের শঙ্কা

প্রতিশোধের আগুনে সংসার ভাঙার চেষ্টা, গৃহবধূকে অপহরণের পর ধর্ষণ: জামালপুরে দুই আসামির যাবজ্জীবন
৮

প্রতিশোধের আগুনে সংসার ভাঙার চেষ্টা, গৃহবধূকে অপহরণের পর ধর্ষণ: জামালপুরে দুই আসামির যাবজ্জীবন

​জামালপুরে বাসা ফাঁকা পেয়ে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার,ল্যাপটপ ও নগদ টাকা লুট
৯

​জামালপুরে বাসা ফাঁকা পেয়ে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালংকার,ল্যাপটপ ও নগদ টাকা লুট

ইবিতে হলের একই কক্ষে থাকা ৩ বন্ধু হলেন সিভিল জজ
১০

ইবিতে হলের একই কক্ষে থাকা ৩ বন্ধু হলেন সিভিল জজ

এলাকার খবর

সম্পর্কিত