ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টেকনাফে বন্দুকযুদ্ধে নারীসহ দুই রোহিঙ্গা নিহত

প্রতিবেদক
নিউজ ভিশন
২২ সেপ্টেম্বর ২০১৯, ৬:৩৩ অপরাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা দম্পতি নিহত হয়েছে।এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।নিহতরা হলেন- ওই উপজেলার হ্নীলা ইউপি লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের দিল মোহাম্মদ ও তার স্ত্রী জাহেদা বেগম।আহতরা হলেন- এসআই নিজাম, কনস্টেবল শাহাদত, কনস্টেবল সুদর্শন।টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়।পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারে গেলে হামলা করে তাদের সহযোগীরা। আসামিদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা।এ সময় পুলিশও পাল্টা গুলি করে। এ ঘটনায় দুই আসামি ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।ওসি প্রদীপ আরো জানান,ঘটনাস্থলে একটি থ্রি-কোয়ার্টার এলজি,আট রাউন্ড গুলি ও১২টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসক ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন।আহত তিন পুলিশ সদস্যের চিকিৎসা চলছে।

আরও পড়ুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় সেজ্জিল টু দিয়ে হামলা চালালো ইরান

শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব না ফেরার দেশে

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ