ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ছাতকের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্টান পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক

প্রতিবেদক
admin
৩০ অক্টোবর ২০১৯, ২:০৫ পূর্বাহ্ণ

Link Copied!

ছাতক প্রতিনিধি::

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ছাতকের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্টান পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল থেকে তিনি ইসলামপুর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্টান, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। সকালে জেলা প্রশাসক ছাতকের মাধবপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সতের শহীদের স্বরণে নির্মিত শিখা সতের স্মৃতিসৌধে পূষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শহরে নির্মানাধীন শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম পরিদর্শন করেন। এর পর ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর হাইস্কুল, গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ ও পাঠদান করান ও বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। শেষে তিনি ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কৃষি, মৎস্য, একটি বাড়ি একটি খামার ও তথ্য আপা নামের ৪ টি ষ্টল পরিদর্শন করে এর কার্যক্রম নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিমের সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়। দুপুরে ইউনিয়নের মাদ্রাসা বাজারে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে এসময় আগত রোগী ও ক্লিনিকের দায়িত্বরতদের সাথে কথা বলেন তিনি। ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ এলাকায় ইকো পার্কের নির্ধারিত স্থান ও পরিদর্শন করেছেন। বিকেলে ধনী টিলায় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্ধে আদিবাসীদের দেয়া ১৩ টি দূর্যোগ সহনীয় ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক। এসময় আদিবাসীদের সাথে এক মতবিনিময়কালে তিনি তাদের জীবন-মান উন্নয়নে ধনী টিলায় তাঁত মেশিন স্থাপনেরও কথা বলেন। দিনব্যাপি বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শন ও মতবিনিময়কালে জেলা প্রশাসকের সাথে ছিলেন, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়) রিফাতুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব প্রমূখ।##

আরও পড়ুন

শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব না ফেরার দেশে

ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখোমুখি ইসরায়েল

হাওরে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচী ‎

জবিস্থ নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা

ছাতকে মরহুম নুর মিয়া তালুকদারের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল:

একযোগে তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎

যুদ্ধ ভয়াবহ রূপ নিচ্ছে : জেবেল আলী-খলিফা-ফুজাইরাহ বন্দর দ্রুত খালি করার নির্দেশ ইরানের

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

ঈদে বান্দরবানে পর্যটক সমাগম রেকর্ড, হোটেল-মোটেলের অগ্রিম বুকিং ছুঁয়েছে ৮০%

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই সরকারের শেষ অধিবেশন: জামায়াত নেতা হামিদ আযাদ

আল-আকসা বন্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একযোগে ৮ মুসলিম দেশ