ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ইবিতে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল ইবিতে আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের নতুন কমিটি গঠন সাজিদের হত্যাকারীদের শনাক্ত ও বিচারের দাবিতে ইবি শিবিরের বিক্ষোভ জুলাই শহীদ মুগ্ধ ও জয়ের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা আওয়ামী লীগ একটি প্রজন্মকে ধ্বংস করে দিয়ে গেছে–প্রধানমন্ত্রী চকরিয়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ‘গবেষণাধর্মী ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে’: কুবি উপাচার্য সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : প্রধানমন্ত্রী কাল চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল

হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার ৭টি ইসলামি দলের নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার চট্টগ্রাম ফটিকছড়ি জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ বৈঠক হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)। মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী মাওলানা আইয়ুব বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, ইসলামি আন্দোলনের মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আলী ওসমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মুসা বিন ইজহার,মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি বশিরুল্লাহ,মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা ফারুক আহমদ ভুঁইয়া, আলহাজ্ব জান্নাতুল ইসলাম প্রমুখ।

সভায় উপস্থিত সাত দলের নেতাদেরকে আগামীতে ঐক্যবদ্ধভাবে পথ চলার নতুন বার্তা দেওয়া হয়। প্রতিটি দলের নেতারা সেই বিষয়ে একমত পোষণ করেন এবং আগামীতে ঐক্যবদ্ধ থাকবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের সাতকানিয়ার বাঁশখালী, চকরিয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন উপজেলার বহু পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অত্যন্ত জরুরি। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক, সামাজিক ও ঈমানী দায়িত্ব।

আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী হেফাজত জেলা উপজেলা শাখার পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ ও দুর্গত মানুষের সহযোগিতা এবং পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হেফাজতের নেতৃত্বে ৭ ইসলামী দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা

আপডেট সময় : ০৭:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬