ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঞ্জু সভাপতি, জসিম সম্পাদক মোরেলগঞ্জে জিয়া   মঞ্চের পৌর কমিটি গঠন ফকিরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন, ক্ষোভে ফুঁসছে নেতাকর্মী ফলোআপ পাইকগাছায় হাসান হত্যায় ১০ জনের নামে মামলা, নেপথ্যে কি মাদক আধিপত্যের সংঘাত? পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে চামার প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার কুতুবদিয়ায় বাপার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, প্রাণ গেল অন্তত ১৯ জনের ইসরায়েলের হাইফার পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইরানের

(কোরবানি ঈদের বাধ্যতামূলক ছড়া) বট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রোমেন রায়হান
তোমরা যাকে ভুঁড়ি বল আমরা বলি বট
(এই বিষয়ক আলোচনা অবশ্য হাইথট)
সোনার হাতে সোনার কাঁকন, মেন্দি রাঙা হাত
বট প্রসেসে অংশ নিলে যায় না কারো জাত।
খাওয়ার জিনিস গরুর মগজ? রান, সিনা বা কুঁজ!
কইলজা খাওয়া, তিল্লি খাওয়া- নাট-বল্টু লুজ!
অকারণেই প্রসিদ্ধি পায় পায়া- গরুর খুড়
বটের স্বাদের তুলনাতে সবাই পেছন- দূর।
গাছের মাঝে বট শ্রেষ্ঠ, গরুর মাঝেও তাই
দুর্মুখেরা বুঝবে নাকি? কেন যে বট খাই!
বটে যাঁরা গন্ধ খোঁজে তারা বদের বদ
একটা গরুর বটে পাকাই কত্ত রকম পদ!
জ্বালে জ্বালে বাড়তে থাকে প্রিয় বটের স্বাদ
প্রতিবেলায় বট যদি পাই অন্য খাবার বাদ।
(বলি যদি লাগতে পারে অদ্ভুত, উদ্ভট)
আহা! গরুর পুরোটাতেই থাকত যদি বট!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

(কোরবানি ঈদের বাধ্যতামূলক ছড়া) বট

আপডেট সময় : ১২:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রোমেন রায়হান
তোমরা যাকে ভুঁড়ি বল আমরা বলি বট
(এই বিষয়ক আলোচনা অবশ্য হাইথট)
সোনার হাতে সোনার কাঁকন, মেন্দি রাঙা হাত
বট প্রসেসে অংশ নিলে যায় না কারো জাত।
খাওয়ার জিনিস গরুর মগজ? রান, সিনা বা কুঁজ!
কইলজা খাওয়া, তিল্লি খাওয়া- নাট-বল্টু লুজ!
অকারণেই প্রসিদ্ধি পায় পায়া- গরুর খুড়
বটের স্বাদের তুলনাতে সবাই পেছন- দূর।
গাছের মাঝে বট শ্রেষ্ঠ, গরুর মাঝেও তাই
দুর্মুখেরা বুঝবে নাকি? কেন যে বট খাই!
বটে যাঁরা গন্ধ খোঁজে তারা বদের বদ
একটা গরুর বটে পাকাই কত্ত রকম পদ!
জ্বালে জ্বালে বাড়তে থাকে প্রিয় বটের স্বাদ
প্রতিবেলায় বট যদি পাই অন্য খাবার বাদ।
(বলি যদি লাগতে পারে অদ্ভুত, উদ্ভট)
আহা! গরুর পুরোটাতেই থাকত যদি বট!