ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাননীয় শিক্ষামন্ত্রী, পরীক্ষা নয় আগে শিক্ষার্থীর নিরাপত্তা র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি আরমান গ্রেফতার খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের “হিট লিস্ট” আইনি লড়াইয়ে বিজয়ী হলেন থালাপতি : তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞা স্থগিত একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাব-১৫-এর মানবিক উদ্যোগ: বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে সৌজন্য উপহার নিয়ে র‌্যাব নিহত নিরঞ্জন দাসের পরিবারের পাশে এমপি লুৎফুর রহমান কাজল। শিক্ষক: মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ পেকুয়ায় বন্যার্তদের পাশে ১১ বিজিবি, ৫১০ পরিবারে ত্রাণ বিতরণ

​ইসলামপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ
  • আপডেট সময় : ০৩:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো.জুবায়ের বলেছেন, “গণমাধ্যম সমাজের দর্পণ বা আয়না। সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম গতিশীল করা অসম্ভব।”

​সোমবার (১৩জুলাই) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

​নবাগত ইউএনও বলেন, জনগণের সমস্যা,সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যম সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং স্থানীয় জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ জনগণের কল্যাণে কার্যকর অবদান রাখবে। তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

​ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরুজ খান লোহানী,তথ্য ও বিজ্ঞানপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নাগরিক টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, দৈনিক ইত্তেফাক ও ৭১ টিভির ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোসেন লায়ন, প্রতিদিনের বাংলাদেশের হোসেন রানা, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি আলমাছ হোসেন আওয়াল এবং এশিয়ান টিভির প্রতিনিধি রুবেল মিয়া।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দিনকালের প্রতিনিধি শহিদুল ইসলাম কাজল,কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ,গ্লোবাল টেলিভিশনের জামালপুর প্রতিনিধি ফিরুজ শাহ,দৈনিক জনকণ্ঠের সৈয়দ এনামুর রকিব,যুগান্তরের রহিমা সুলতানা মুকুল,গণবার্তার মশিউর রহমান টুটুল,দৈনিক আলোকিত সকাল রফিকুল ইসলাম রঞ্জু সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

​মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন বিদ্যমান সমস্যা,জনদুর্ভোগ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট নানা বিষয় নবাগত নির্বাহী কর্মকর্তার সামনে তুলে ধরেন। সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নবাগত ইউএনও শাহ মো. জুবায়ের সাংবাদিকদের সব ধরনের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতাকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

​ইসলামপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

আপডেট সময় : ০৩:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬