মেলান্দহে মাদ্রাসা ছাত্র সায়িম নিখোঁজ, সন্ধান চায় পরিবার
- আপডেট সময় : ০৩:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহের শাহজাদপুর মাদ্রাসা থেকে সায়িম সেখ (১২) নামের নাজারা শাখার এক ছাত্র নিখোঁজ হয়েছে।
গতকাল রবিবার (১২ জুলাই) দুপুর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ সায়িম সেখ ইসলামপুর উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নের কান্দারচর পূর্ব পাড়া গ্রামের নূরনবী সেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেলান্দহের শাহজাদপুর মাদ্রাসায় নাজারা শাখায় পড়াশোনা করত সায়িম। গতকাল রবিবার দুপুরের পর থেকে মাদ্রাসায় তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি উক্ত ছাত্রের সন্ধান পেয়ে থাকেন,তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে তার অসহায় পরিবার।
পিতা নুরনবী সেখ যোগাযোগের নম্বরঃ01996628029
01794587095,





















