ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাননীয় শিক্ষামন্ত্রী, পরীক্ষা নয় আগে শিক্ষার্থীর নিরাপত্তা র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি আরমান গ্রেফতার খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের “হিট লিস্ট” আইনি লড়াইয়ে বিজয়ী হলেন থালাপতি : তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞা স্থগিত একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাব-১৫-এর মানবিক উদ্যোগ: বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে সৌজন্য উপহার নিয়ে র‌্যাব নিহত নিরঞ্জন দাসের পরিবারের পাশে এমপি লুৎফুর রহমান কাজল। শিক্ষক: মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ পেকুয়ায় বন্যার্তদের পাশে ১১ বিজিবি, ৫১০ পরিবারে ত্রাণ বিতরণ

পরীক্ষা চলাকালীনই এলো জীবনের স্মরণীয় খবর—বৃত্তি পেয়ে উচ্ছ্বসিত দুই শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার | এম. আই. সৌরভ, মাদারীপুর
  • আপডেট সময় : ০৩:১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

অর্ধবার্ষিক পরীক্ষার ব্যস্ততার মধ্যেই জীবনের অন্যতম আনন্দের সংবাদ পেল মাদারীপুরের দুই শিক্ষার্থী। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত হওয়ার খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে পড়ে তারা।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মাদারীপুর জেলার ডাসার উপজেলার পূর্ব কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল ইসলাম এবং পশ্চিম কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আইনুন নাহার আক্তার সাইমা। বর্তমানে তারা দুজনই মাদারীপুর সদর উপজেলার খৈয়ার ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আজ ১২ জুলাই ২০২৬ সারাদেশে বৃত্তির ফলাফল প্রকাশিত হয়।

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালীন সময়েই তারা নিজেদের বৃত্তি পাওয়ার সুখবর জানতে পারে। আকস্মিক এই সংবাদে তাদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। শিক্ষক, সহপাঠী ও স্বজনরাও তাদের এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শরিফুল ইসলাম বলেন, “আমার স্বপ্ন একজন চিকিৎসক হওয়া। গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ যাতে সহজে চিকিৎসাসেবা পায়, সে জন্য আমি একদিন তাদের পাশে দাঁড়াতে চাই। মানুষের সেবা করাই আমার জীবনের প্রধান লক্ষ্য।”
অন্যদিকে আইনুন নাহার আক্তার সাইমা বলেন, “আমার মা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ছোটবেলা থেকেই মানুষের সেবার ইচ্ছা রয়েছে। ভবিষ্যতে মেডিকেলে পড়াশোনা শেষ করে একজন দক্ষ চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”
স্থানীয় শিক্ষকদের মতে, এ ধরনের সাফল্য শুধু শিক্ষার্থী নয়, পুরো এলাকার জন্যই গর্বের বিষয়। তাদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরীক্ষা চলাকালীনই এলো জীবনের স্মরণীয় খবর—বৃত্তি পেয়ে উচ্ছ্বসিত দুই শিক্ষার্থী

আপডেট সময় : ০৩:১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬