ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যাকবলিত এলাকা পরিদর্শনে চট্টগ্রামে আসছেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান সংসদ অধিবেশন রবিবার বিকেল পর্যন্ত মুলতবি চকরিয়ায় পাহাড়ধসে প্রাণ গেল দুজনের চকরিয়ায় বন্যার পানিতে পড়ে মোহাম্মদ ওয়াকিম নামে দুই বছরের শিশুর মৃত্যু পারিবারিক বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচার মৃত্যু কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল গ্রেপ্তার রামুর চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সিলেটে গ্রেপ্তার রাউজানে ছাত্রদল নেতার উদ্যোগে পানিবন্দী পরিবারের মাঝে খাবার বিতরণ পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ খামেনীর জন্মস্থান মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা : তেহরানের সঙ্গে ট্রেন চলাচল ব্যাহত

চকরিয়ায় বন্যার পানিতে পড়ে মোহাম্মদ ওয়াকিম নামে দুই বছরের শিশুর মৃত্যু

মাতামুহুরী (কক্সবাজার) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজকাকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ ওয়াকিম (২) ওই এলাকার সুলতান আহমদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়িতে খেলাধুলা করছিল ওয়াকিম। একপর্যায়ে সবার অজান্তে সে উঠানে জমে থাকা পাহাড়ি ঢলের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে পানির ওপর ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম পাহাড়ি ঢলের পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চকরিয়ায় বন্যার পানিতে পড়ে মোহাম্মদ ওয়াকিম নামে দুই বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ১১:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬