ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. সর্বশেষ

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ভিশন
৮ মে ২০২৬, ৯:১১ অপরাহ্ণ

Link Copied!

প্রতিনিধি ,বাইউস্ট ইউনিভার্সিটি ,কুমিল্লাঃ

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর আইন বিভাগ ও বাইউস্ট ল’ক্লাবের সহযোগিতায় “Workshop on Trial Tactics & Advocacy 2026” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ০৭ মে ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই কর্মশালায় আইন বিভাগের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ)। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রোকন উদ্দিন কবির, জেলা ও দায়রা জজ, পারিবারিক আপিল আদালত-২, ঢাকা।
কর্মশালাটির সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান ও ল’ক্লাবের উপদেষ্টা ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার। অনুষ্ঠানটি সমন্বয় করেন ল’ক্লাবের সহ-উপদেষ্টা সহকারী অধ্যাপক দীপান্বীতা কুন্ডু রুমকী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রভাষক লামিয়া দীলশাদ ওয়াজিহা এবং সাইমুর রহমান।
স্বাগত বক্তব্যে সহকারী অধ্যাপক দীপান্বীতা কুন্ডু রুমকী বলেন, বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক আইনি পেশায় কেবল তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়; বরং ব্যবহারিক দক্ষতা ও আদালতকেন্দ্রিক বাস্তব অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের কর্মশালা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ পেশাগত জীবনে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।
প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ) শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন। তিনি বলেন, আধুনিক যুগে একজন সফল আইনজীবী হতে হলে নেতৃত্বগুণ, উপস্থাপন দক্ষতা, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং নৈতিক মূল্যবোধের সমন্বয় প্রয়োজন। তিনি আইন বিভাগের এ ধরনের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
সমসাময়িক পেশাগত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মশালায় ফৌজদারি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত সূক্ষ্মভাবে উপস্থাপন করা হয়। ফৌজদারি কার্যবিধিতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এজাহার, এফআইআর, জি আর কেস, সি আর কেস ছাড়াও ম্যাজিস্ট্রেট ও সেশন কোর্টে ট্রায়ালের বিভিন্ন ধাপ যেমন সূচনা বক্তব্য, চার্জ গঠন, প্লি ও কনভিকশন, জবানবন্দি ও জেরা, শাস্তি প্রদান এবং বেকসুর খালাস ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালাকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ট্রায়াল পর্যায়সমূহ শিক্ষার্থীদের মাধ্যমে পরীক্ষামূলকভাবে উপস্থাপন করা হয়। এতে শিক্ষার্থীরা বাস্তব আদালত কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়, যা তাদের জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি আইনি পেশার প্রতি আরও আগ্রহী করে তোলে।
সমাপনী বক্তব্যে আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার বলেন, শিক্ষার্থীদের দক্ষতা ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণমূলক কর্মশালা আয়োজন অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত চর্চা, গবেষণা ও নৈতিকতার সঙ্গে আইনি শিক্ষা গ্রহণের আহ্বান জানান। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেন এবং কর্মশালার সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
আইন বিভাগের শিক্ষকবৃন্দ রিসোর্স পার্সন জেলা ও দায়রা জজ রোকন উদ্দিন কবিরের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। কর্মশালা শেষে বিশ্ববিদ্যালয়ের প্লাজা প্রাঙ্গণে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে এক আনন্দঘন ফটোসেশনের আয়োজন করা হয়।
এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও প্রস্তুত হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাসুমা জাহান। এছাড়াও ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন ল’ক্লাবের কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী।

আরও পড়ুন
Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা

কালকিনিতে একাধিক মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার

৯ দফা দাবিতে কুবি ছাত্রদলের সংবাদ সম্মেলন, প্রশাসনিক দুর্নীতির অভিযোগ

কুবিতে ভিসি ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গাইবান্ধায় কৃষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ

যুদ্ধবিরতির আগেই ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ২৬

ঢাবির হলে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির সমর্থকদের মধ্যে হাতাহাতি

মার্কিন রণতরীতে হামলা, মহা যুদ্ধের প্রান্তে বিশ্ব!

ছাত্রদলের কমিটিতে ১১ ছাত্রলীগ নেতা, যে ব্যাখ্যা দিলেন নেতারা

শাপলা গণহত্যার সব মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপি নেতা আখতার