ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

“শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে।”- শিক্ষককে ছাত্রদল নেতার হুমকি

প্রতিবেদক
News Desk
২৬ এপ্রিল ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ

Link Copied!

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনককে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসার পর ক্যাম্পাসজুড়ে ব্যাপক সমালোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

শুক্রবার অধ্যাপক কনকের একটি ফেসবুক পোস্টের মন্তব্যে রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম লিখেন, “শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে।” মন্তব্যটির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে।
অভিযুক্ত শরিফুল ইসলাম নৃবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই বিভাগের শিক্ষক অধ্যাপক কনকের পোস্টকে ঘিরেই এ ঘটনার সূত্রপাত। পোস্টে তিনি সমসাময়িক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন, যা ঘিরে উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে জানা যায়।

ঘটনার পর অনেক শিক্ষার্থী এ ধরনের মন্তব্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সংস্কৃতির পরিপন্থী বলে উল্লেখ করে জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক বলেন, বিষয়টি তাকে অস্বস্তিতে ফেলেছে। তিনি জানান, পোস্টটি পরে মুছে দিয়েছেন এবং মন্তব্যকারীকে ব্যক্তিগতভাবে চিনতেন না।
অন্যদিকে, অভিযুক্ত শরিফুল ইসলাম তার মন্তব্যকে ‘ভুল’ বলে স্বীকার করেছেন। তিনি দাবি করেন, অধ্যাপকের সঙ্গে অনলাইনে কথোপকথনের একপর্যায়ে উত্তেজনা থেকে এমন মন্তব্য করেন। তবে নিজের বক্তব্যকে সমর্থন না করে তিনি বলেন, এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি।

ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে আলোচনা অব্যাহত রয়েছে এবং শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়টি আবারও সামনে এসেছে।
এএন

আরও পড়ুন

টেকনাফে বিদেশি অস্ত্রসহ মাদক সম্রাট রাসেল আটক

আলোহীন ইসলামপুরে জ্বালানির জন্য হাহাকার ক্ষোভে ফেটে পড়ছে সাধারণ মানুষ

সালাউদ্দিন আম্মারের মায়ের আবেগঘন পোষ্ট সোস্যাল মিডিয়ায় ভাইরাল

টেকনাফে বিদেশি অস্ত্রসহ মানবপাচার চক্রের সদস্য আটক

প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

এনসিপিতে যোগ দিয়েই সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ইসহাক

“মাকে মারছি, তোর কী?”—প্রতিবাদ করতেই চাচাতো ভাইকে কুপিয়ে জখম, নিজের ছেলের বিরুদ্ধে বাবার বিস্ফোরক জবানবন্দি

‘স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের’ কারণে হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়

মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরলেন ঈদগড়ের অপহৃত ইউপি সদস্য রুস্তম আলী

হামিদুর রহমান আযাদের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

পেকুয়ায় ভোগদখলী জমি ও বসতঘর দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

চট্টগ্রাম সিটি কলেজে কুপিয়ে ছাত্রশিবিরের এক নেতার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন