ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টেকনাফে বিদেশি অস্ত্রসহ মাদক সম্রাট রাসেল আটক

প্রতিবেদক
News Desk
২৫ এপ্রিল ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে
কোস্টগার্ড।
শনিবার(২৫এপ্রিল)ভোররাতে সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া নিজ বসত ঘর থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটক হলেন,একই এলাকার আব্দুল গফুরের ছেলে মোঃরাসেল (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন,শনিবার(২৫এপ্রিল)ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান চালায়।অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি ৭.৬৫মি.মি.বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন,এক রাউন্ড পিস্তলের তাজা গোলা ও ৩টি দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।
ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,সে দীর্ঘদিন যাবৎ মাদক, মানবপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। এছাড়াও,সে এলাকায় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন,চাঁদাবাজি,সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে মানবপাচার,মাদক ও অস্ত্রের মোট৮টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগজিনসহ আটক আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও পড়ুন

এনসিপিতে যোগ দিয়েই সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ইসহাক

“মাকে মারছি, তোর কী?”—প্রতিবাদ করতেই চাচাতো ভাইকে কুপিয়ে জখম, নিজের ছেলের বিরুদ্ধে বাবার বিস্ফোরক জবানবন্দি

‘স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘনের’ কারণে হরমুজ প্রণালি খোলা সম্ভব নয়

মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরলেন ঈদগড়ের অপহৃত ইউপি সদস্য রুস্তম আলী

হামিদুর রহমান আযাদের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

পেকুয়ায় ভোগদখলী জমি ও বসতঘর দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

চট্টগ্রাম সিটি কলেজে কুপিয়ে ছাত্রশিবিরের এক নেতার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন

চকরিয়ায় বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৩ আসামী গ্রেফতার

মুফতি আমির হামজা এমপির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

শহরের লাইট হাউজ এলাকায় মহিলাদের ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা : মার্কিন সামরিক জাহাজে হামলা চালালো ইরান

সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ